মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৫, ০২:৫৯ পিএম
আপডেট : ১১ মে ২০২৫, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় আখাউড়ায় মিষ্টি বিতরণ

আখাউড়ায় মিষ্টি বিতরণ। ছবি : কালবেলা
আখাউড়ায় মিষ্টি বিতরণ। ছবি : কালবেলা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণাকে স্বাগত জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেন স্থানীয় এনসিপি নেতাকর্মী ও সমর্থকরা। মিছিল শেষে রেলস্টেশন চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আওয়ামী লীগকে পুরোপুরি রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন মো. জমসেদ ভূঁইয়া, আসিফ নেওয়াজ, রুবায়েদ খান, শুভ চৌধুরী, ফারহান সাকিব, সাদমান ফারুকী ও সৈকত আহমেদ প্রমুখ।

সমাবেশে মো. জমসেদ ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্রকে পায়ের নিচে রেখেছে আওয়ামী লীগ। জনগণের অধিকার কেড়ে নেওয়া, নির্বাচনে কারচুপি এবং বিরোধী মত দমনে এই দলের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ হওয়া স্বাভাবিক সিদ্ধান্ত, তবে তাদের দলীয় অস্তিত্ব নিষিদ্ধ করলেই প্রকৃত স্বস্তি মিলবে।

আসিফ নেওয়াজ বলেন, আমরা চাই এই সিদ্ধান্ত যেন স্থায়ী হয় এবং আওয়ামী লীগের দমনমূলক রাজনীতির চিরস্থায়ী অবসান ঘটে। দেশের জনগণ শান্তি ও স্বচ্ছ রাজনীতি চায়।

রুবায়েদ খান বলেন, দলীয় শাসনের নামে যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে, তাদেরকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে না দিলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় এবং তারা এই সিদ্ধান্তে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১০

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১১

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১২

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৩

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১৪

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১৫

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১৬

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৭

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৮

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১৯

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

২০
X