বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

ডাকাতের হামলায় হাসপাতালে ২ পুলিশ, খোয়ালেন মোবাইল-মানিব্যাগ

ডাকাতের হামলার শিকার দুই কনস্টেবল। ছবি : সংগৃহীত
ডাকাতের হামলার শিকার দুই কনস্টেবল। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুজন কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে বিজয়নগর উপজেলার শেখ হাসিনা সড়কের ভাঙা ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—হাফেজ মোহাম্মদ সারোয়ার আলম (২৩) ও মো. ইব্রাহিম খলিল (২২)। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, ঘটনার দিন ওই দুই কনস্টেবল একটি মাদক মামলার এজাহার বিজয়নগর থানায় নথিভুক্ত করে ফেরার পথে ডাকাতদলের কবলে পড়েন। এ সময় ডাকাতরা তাদের ওপর হামলা চালিয়ে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

বিজয়নগর থানার ওসি একে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান বলেন, আহত দুই কনস্টেবল বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ডাকাত দল তাদের কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১০

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১১

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১২

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৪

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৫

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৬

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৭

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৮

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৯

ব্রাজিলের সামনে এবার মিসর

২০
X