দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

দেড় কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ যুবক গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ আবু বক্কর ছিদ্দীক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। ছবি : কালবেলা
পঞ্চগড়ের দেবীগঞ্জে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ আবু বক্কর ছিদ্দীক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। ছবি : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে দেড় কোটি টাকা মূল্যের একটি কালো রঙের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ আবু বক্কর ছিদ্দীক (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এর একটি টিম উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মুকুল নামের এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, আবু বকর সিদ্দিক মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে শ্বশুরবাড়িতে এনে লুকিয়ে রেখেছিল এবং উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিল। বৃহস্পতিবার দুপুরে র‍্যাব অভিযান পরিচালনা করলে সে একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করে।

তবে র‍্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করে এবং সেই বস্তা থেকেই মূল্যবান মূর্তিটি উদ্ধার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা কালো রঙের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়, যার ওজন ৩৩ কেজি ৫০০ গ্রাম। প্রাথমিকভাবে মূর্তিটির বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বলে ধারণা করছে র‍্যাব।

এদিকে ঘটনার পর নীলফামারী র‍্যাব-১৩ এর ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(বি)(১)(এ) ধারায় আবু বক্কর ছিদ্দীককে আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, গ্রেপ্তার হওয়া আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে বড় পরিবর্তন, নকআউটের লড়াইয়ে কেপ ভার্দে-সৌদি আরব

ভাগ্য নির্ধারণী ম্যাচে মাঠে নামছে স্পেন-উরুগুয়ে, একাদশে যারা

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

১০

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

১১

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

১২

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

১৩

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১৪

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১৫

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১৬

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১৭

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১৮

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

১৯

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

২০
X