চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

চুরির সময় জনতার হাতে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

আটক ছাত্রলীগ নেতা নাহিদ। ছবি : কালবেলা
আটক ছাত্রলীগ নেতা নাহিদ। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি বাড়ি থেকে মোবাইল ও টাকা চুরি করার সময় স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

রোববার (২৫ মে) গোমস্তাপুর উপজেলার গোমস্তপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ছাত্রলীগ নেতা হলেন- ইউনিয়ন ছাত্রলীগের ৩ নং ওয়ার্ডের সভাপতি ও চাইপাড়া গ্রামের জিয়া ডাক্তারের ছেলে নাহিদ (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে গোমস্তাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মিজানের বাড়ি ঘরে চুরি করতে যান নাহিদ। এ সময় ওই পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পেরে তাকে ধাওয়া করে। পরে স্থানীয়রা একত্রিত হয়ে নাহিদকে আটক করে। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। সকালে তাকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চুরি করতে গিয়ে জনতার হাতে গোমস্তাপুর ইউনিয়ন ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি আটক হয়েছেন। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক চোরকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১০

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১১

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১২

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১৩

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৪

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৬

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৭

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৮

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৯

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

২০
X