সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

শিশু ধর্ষণচেষ্টা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত মনসুর মোল্লা। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত মনসুর মোল্লা। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মনসুর মোল্লা (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরের দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনসুর মোল্লা বেলতৈল ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট মনসুর মোল্লা তারই প্রতিবেশীর মাদ্রাসাপড়ুয়া শিশুকন্যাকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এসে মনসুর মোল্লাকে মারধর করে। তবে প্রভাবশালী মনসুর মোল্লা নিজেকে ছাড়িয়ে নিয়ে আত্মগোপনে চলে যান। বিষয়টি স্থানীয়ভাবে সাবেক ইউপি সদস্য মানিক মীমাংসার চেষ্টা করেন। কিন্তু মীমাংসা না হওয়ায় নির্যাতিত শিশুটির বাবা মঙ্গলবার (২৯ আগস্ট) শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই মনসুর মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

শাহজাদপুর থানার ওসি মো. নজরুল ইসলাম মৃধা জানান, শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে তার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই আসামি মনসুর মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১০

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১১

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১২

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৩

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৪

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৫

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১৬

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১৭

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১৮

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৯

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

২০
X