ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৩:৩৮ এএম
আপডেট : ৩০ মে ২০২৫, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

ঈদের জামা না পেয়ে কিশোরীর কাণ্ড

প্রতীকি ছবি।
প্রতীকি ছবি।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ঈদের নতুন কাপড় না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দুওসুও ইউনিয়নের জিয়াখোর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত কিশোরীর নাম রিপু আক্তার (১৫)। সে দুওসুও উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী এবং জিয়াখোর গ্রামের ইজিবাইক চালক নুর ইসলামের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে নতুন পোশাকের জন্য বাবা-মায়ের কাছে আবদার করেছিল রিপু। তবে অর্থের অভাবে তাৎক্ষণিকভাবে পোশাক কিনে দিতে পারেননি তারা। এতে অভিমান করে বৃহস্পতিবার স্কুলে যায়নি রিপু। বিকেলে পরিবারের সঙ্গে মাঠ থেকে গরু আনার পর ঘরে ফিরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় সে।

রিপুর মা ফরিদা বেগম বলেন, “টাকা জোগাড় হলে কাপড় কিনে দেব বলেছিলাম। কিন্তু অভিমান করে সে আত্মঘাতী সিদ্ধান্ত নেয়। টের পেয়ে আমরা দ্রুত ফাঁস খুলে ভ্যানে করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায় আমার মেয়ে।”

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই অভাব-অনটনের এই বাস্তবতায় কিশোরীর এমন করুণ পরিণতিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১০

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১১

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১২

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৩

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৪

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৫

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৬

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১৭

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৮

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৯

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

২০
X