বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:১১ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

শিশুর কাঁন্নায় বেঁচে গেল মায়ের জীবন

মহেশপুর থানা। ছবি : সংগৃহীত
মহেশপুর থানা। ছবি : সংগৃহীত

পাশে অবুঝ শিশুকে বসিয়ে রেখে এক মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু অবুঝ শিশুর কান্নার শব্দ শুনে স্থানীয়রা একটি ড্রাগন বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের সে নারীকে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়ার অবস্থায় উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের রাখালভোগা গ্রামের মাঠে একটি ড্রাগন বাগানে এ ঘটনা ঘটে।

উদ্ধারকালে তার পাশে অবুঝ এক শিশুকে কাঁদতে দেখা যায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান কৃষকরা। পরে ফতেপুর–হাসাদাহ মহাসড়কের রাখালভোগা গ্রামের মাঠের ভেতরে তারকাঁটা ঘেরা একটি ড্রাগন বাগানের খুঁটির সঙ্গে ওই নারীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত এগিয়ে গিয়ে নারীটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আত্মহত্যার চেষ্টাকালে শিশুটিকে পাশেই বসিয়ে রাখা হয়েছিল বলে তারা জানান।

স্থানীয় শহিদুল ইসলাম বলেন, আশঙ্কাজনক অবস্থায় ভ্যানে করে তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপেকেল্র নেওয়া হয়। দীর্ঘ সময় পার হলেও এলাকাবাসী কেউ ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, তিনি এই এলাকার স্থায়ী বাসিন্দা নন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মেহেদী হাসান কালবেলাকে বলেন, ঘটনাস্থলটা জীবননগর এরিয়ার মধ্যে হওয়ায় তাদের কাছে কোনো তথ্য নাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X