মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৬:৫২ এএম
অনলাইন সংস্করণ

টানা বৃষ্টিতে ডুবল সিলেট ওসমানী মেডিকেল

সিলেট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জলাবদ্ধতা। ছবি : কালবেলা
সিলেট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জলাবদ্ধতা। ছবি : কালবেলা

টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় তলিয়ে গেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিচতলা। হাসপাতালের নীচতলার প্রতিটি কক্ষে, হাসপাতালের প্রশাসনিক ভবন ও কলেজ ভবনের নিচতলার অফিস ও ক্লাস রুম ডুবে গেছে। এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা প্রদান। ভোগান্তিতে পড়েছেন ডাক্তার-নার্স-কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। পাশাপাশি বিপাকে পড়েছেন শিক্ষার্থীরাও। শুক্রবার মধ্য রাত থেকে ও শনিবার সারাদিন টানা বৃষ্টি হওয়ায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়।

শনিবার (৩১ মে) হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টিতে তলিয়ে গেছে ওসমানী কলেজ ভবন। একইসঙ্গে হাসপাতালের ২৬, ২৭নং ওয়ার্ড রয়েছে ঝুঁকিতে। ছুঁই ছুঁই করছে পানি। যেকোনো সময় পানিতে ভেসে যেতে পারে নিচতলার ওয়ার্ডগুলো। হাসপাতালের ২৬-২৭ নং ওয়ার্ডের কয়েকজন রোগীর সাথে কথা বলে জানা গেছে তারা আতঙ্কে আছেন। যেকোনো সময় তাদের এই ওয়ার্ডে পানি উঠে ব্যাহত হতে পারে চিকিৎসা সেবা। তখনও পানি ঢুকে পড়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায়ও। ডুবে গেছে কয়েকটি প্রধান সড়ক।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সোমা নামের এক নার্স কালবেলাকে বলেন, টানা বৃষ্টি কারণে আমাদের হাসপাতাল, কলেজ ভবন ও প্রবেশপথ থেকে ক্যাম্পাসজুড়ে কোমর সমান জলাবদ্ধতা তৈরি হয়েছে। পানির কারণে আমাদের হাসপাতালে ঢুকতে খুব কষ্ট হয়েছে। এ জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি চাই।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা সৌমিত্র চক্রবর্তী কালবেলাকে বলেন, বৃষ্টির পানিতে আমাদের হাসপাতাল ও কলেজ ভবনে ঢুকে পড়েছে। কলেজের ক্লাস রুম ও অফিসে পানি ঢুকে পড়ায় কর্মকর্তা, কর্মচারী ভোগান্তি পোহাচ্ছেন। এছাড়া ডাক্তার-নার্স, ও তাদের স্বজনরা ভোগান্তিতে পড়েছন।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। নগরীর প্রতিটি ওয়ার্ডের কর্মকর্তা ও সচিবদের নিজ নিজ এলাকায় অবস্থান করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ‘গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর শনিবার সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ১৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, ‘আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কারণ সিলেট অঞ্চলের আকাশে মেঘ রয়েছে এবং বৃষ্টি হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X