স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটের ব্যাটিং দিয়ে শুরু হল বিপিএলের দ্বাদশ আসর

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। এর আগে জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় নিহত শরীফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতাও পালন করা হয়। এরপর বেলুন উড়িয়ে বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

টস জিতে রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেন। অভিজ্ঞ ও তারকাসমৃদ্ধ একাদশ নিয়ে মাঠে নামছে রাজশাহী। দলে আছেন মুশফিকুর রহিমসহ জাতীয় দলের একাধিক ক্রিকেটার। পাশাপাশি পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের চার বিদেশি ক্রিকেটারও একাদশে জায়গা পেয়েছেন।

অন্যদিকে স্বাগতিক সিলেট টাইটান্স ব্যাটিংয়ে নামছে শক্তিশালী দল নিয়ে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে সিলেটের একাদশে রয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ইথান ব্রুকস, আফগানিস্তানের বিধ্বংসী ওপেনার হযরতউল্লাহ জাজাই, পাকিস্তানের তরুণ ব্যাটার সাইম আইয়ুব ও অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির।

সিলেট টাইটান্স একাদশ:

সাইম আইয়ুব, রনি তালুকদার, হযরতউল্লাহ জাজাই, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), ইথান ব্রুকস, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, খালেদ আহমেদ ও রুয়েল মিয়া।

রাজশাহী ওয়ারিয়র্স একাদশ:

তানজিদ হাসান তামিম, শাহিবজাদা ফারহান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলী, মুশফিকুর রহিম, মোহাম্মদ নাওয়াজ, তানজিম হাসান সাকিব, এস এম মেহেরব, আব্দুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্দো ও সন্দ্বীপ লামিচানে।

দুই দলের তারকাসমৃদ্ধ লড়াই দিয়ে শুরু হওয়া এই ম্যাচের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াল বিপিএলের নতুন আসর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

১০

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

১১

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

১২

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৩

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১৪

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১৫

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৬

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৭

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৮

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৯

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

২০
X