ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০২:০৪ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৫, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় বড় গরুর পাশে দর্শনার্থী, ছোট ও মাঝারি বিক্রি বেশি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কোরবানির পশুর স্থায়ী ও অস্থায়ী হাটগুলো পুরোদমে জমে উঠেছে। ছবি : কালবেলা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কোরবানির পশুর স্থায়ী ও অস্থায়ী হাটগুলো পুরোদমে জমে উঠেছে। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কোরবানির পশুর স্থায়ী ও অস্থায়ী হাটগুলোতে পুরোদমে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে। তবে বড় আকারের গরু নিয়ে বিপাকে বিক্রেতারা। বড় আকারের পশুর পাশে দর্শনার্থীর ভিড়। আর ক্রেতারা ছুটে যাচ্ছেন ছোট ও মাঝারি আকারের পশুর কাছে।

বিক্রেতারা বলছেন, কোরবানির পশুর হাট শুরুর দিকে বৃষ্টির কারণে অধিকাংশ হাট কাদাযুক্ত হওয়ায় ক্রেতা সংকট ছিল। এখন ক্রেতা বেড়েছে। তবে অধিকাংশ ক্রেতা ঝুঁকছে মাঝারি ও ছোট আকারের পশুর দিকে। বড় পশুর ক্রেতা আশানুরূপ পাওয়া যাচ্ছে না। বড় পশু নিয়ে বিপাকে পড়েছেন পশু ব্যবসায়ী ও গৃহস্থরা।

উপজেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি উপযোগী গবাদিপশুর পর্যাপ্ত মজুত রয়েছে। চাহিদার চেয়ে পশুর মজুত বেশি।

উপজেলার একাধিক স্থায়ী ও অস্থায়ী পশুর হাট ঘুরে দেখা গেছে, প্রতিটি হাট ভরে উঠেছে দেশি জাতের কোরবানি উপযোগী ছোট, মাঝারি ও বড় গরু আর ছাগলে। ক্রেতা বিক্রেতার দর হাঁকাহাঁকিতে সরগরম কোরবানির পশুর হাট। তবে পশুর হাটে ছোট ও মাঝারি আকারের পশুর ক্রেতা বেশি মিলছে। বড় আকারের পশুর পাশে ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি দেখা গেছে। বড় পশুর ক্রেতা কম হওয়ায় বিপাকে পড়েছেন পশু পালনকারী খামারি ও গৃহস্থরা।

কোরবানির পশু বিক্রেতা নজরুল ইসলাম বলেন, মাঝারি ও ছোট আকারের গরু বেশি বিক্রি হচ্ছে। এবার বড় আকারের গরুর ক্রেতা সংকট। বড় গরুর দাম কেউ কেউ জিজ্ঞেস করছে তবে বিক্রি তেমন একটা হচ্ছে না। বড় গরু নিয়ে আমরা বেকায়দায় পড়েছি।

তবদল হোসেন নামে এক পশু ব্যবসায়ী বলেন, আমি ৯টি গরু নিয়ে হাটে এসেছি। এর মধ্যে দুটি গরু আকারে বড়। বাকিগুলো ছোট ও মাঝারি আকারের। ছোট ও মাঝারি গরুর অধিকাংশই বিক্রি হয়ে গেছে। বড় গরুগুলোর দাম জিজ্ঞেস করলেও প্রকৃত ক্রেতা এখনো পাইনি।

পশু ব্যবসায়ী সোহেল মিয়া বলেন, যেভাবে পশুর দাম জিজ্ঞেস করা হচ্ছে সে অনুযায়ী ক্রেতা নেই। বিশেষ করে বড় গরুর ক্রেতা একেবারেই কম। বড় গরু বিক্রি নিয়ে আমরা দুশ্চিন্তায় পড়েছি। বেশির ভাগ ক্রেতাই মাঝারি ও ছোট আকারের গরুর দিকে ছুটছেন।

হাটে কোরবানির পশু কিনতে আসা সাজ্জাদ হোসেন বলেন, আমরা তিন ভাই মিলে কোরবানি দেব। বাজেট বেশি না। তাই মাঝারি আকারের গরু খুঁজছি। কয়েকটি গরু দেখা হয়েছে, এর মধ্যে একটি পছন্দ হয়েছে, তবে দরদামে মিলেনি। আরও গরু দেখছি।

মহিউদ্দিন নামে আরেক ক্রেতা বলেন, প্রতি বছর একা কোরবানি দেই। এবারও একা কোরবানি দেব। কয়েকটি দরদাম করে ৬৭ হাজার টাকা দিয়ে একটি ছোট গরু কিনেছি। প্রথম দু-দিন গরুর দাম কম ছিল, এখন দাম বেড়ে গেছে। তাও অন্যান্য বছরের তুলনায় এ বছর পশুর দাম কম।

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজমাল হাসান বলেন, প্রতিটি কোরবানির পশুর হাটে এখন পুরোদমে পশু কেনাবেচা চলছে। এবার কোরবানির পশুর হাটে কোরবানি উপযোগী পর্যাপ্ত পশু উঠছে। আমাদের প্রতিনিধিরা প্রতিটি বাজারে অবস্থান করছে। প্রতিটি কোরবানি উপযোগী পশুর স্বাস্থ্য পরীক্ষা করছে। এ বছর চাহিদার চেয়েও কোরবানি উপযোগী পশু বেশি রয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কোরবানির পশুর হাটে জালনোট শনাক্তের মেশিন বসানো হয়েছে। এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ অফিসের লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পশুর হাটে অবস্থান করছে। উপজেলা প্রশাসন সার্বিক দিক তদারকি করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১০

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১১

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১২

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৪

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৫

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৬

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৭

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৮

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৯

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

২০
X