মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ১২:২৪ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৫, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে : ডা. শফিকুর রহমান

নিজ গ্রামের ঈদগাহে নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
নিজ গ্রামের ঈদগাহে নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে। শনিবার (৭ জানুয়ারি) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তুলাপুরে নিজ গ্রামে ঈদুল আজহা উদযাপনে নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার‌ ভাটেরা ইউনিয়নে শৈশবের বহু স্মৃতিবিজড়িত নিজ গ্রাম তুলাপুর পাঁচগাঁও ঈদগাহে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের নামাজ আদায় করেন ডা. শফিকুর রহমান। পরে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ঈদুল আজহা ত্যাগ, আত্মনিয়োগ ও আল্লাহর সন্তুষ্টির পরীক্ষা। এ মহিমান্বিত দিনে আমাদের প্রতিজ্ঞা হোক- অন্যায়, জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার। দেশের চলমান সংকট উত্তরণে জাতিকে সত্য, ন্যায় ও ইসলামি আদর্শের পথে ঐক্যবদ্ধ হতে হবে।

ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জাতি যেনতেন নির্বাচন চায় না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে। পরপর তিনবার মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার নতুন ভোটার যুবসমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে। ভোটের সমতল মাঠ থাকলে রোডম‍্যাপ অনুযায়ী নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা আমাদের কোনো সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব। তবে দেশের সংকট শেষ হওয়া খুবই জরুরি।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগরী আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর আমির হাফেজ তাজুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. নিজাম উদ্দিন, ভাটেরা ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল করিম ও ওয়ার্ড মেম্বার আব্দুল লতিফ প্রমুখ।

ঈদের নামাজের আগে জামায়াতের আমির মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি কোরআন ও হাদিসের আলোকে হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের শিক্ষা তুলে ধরে একটি কল্যাণকর আদর্শ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১০

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১১

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১২

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৩

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৪

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৫

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৭

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৮

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৯

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

২০
X