চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

১০০ টাকা ভাড়া বেশি নিয়ে জরিমানা দিলেন ৬০ হাজার 

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা

নোয়াখালীর চাটখিলে ঢাকা ও কক্সবাজারগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ টাকা অতিরিক্ত নেওয়ায় দুটি বাস কাউন্টারে অভিযান চালিয়ে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৯ জুন) রাতে চাটখিল পৌরবাজারের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈদকে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে সোমবার রাতে চাটখিল পৌরবাজার বাসস্ট্যান্ডে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। এসময় তিনি হাতেনাতে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পান। ঢাকাগামী হিমালয় পরিবহন ও চট্টগ্রামগামী স্বাধীন বাংলা পরিবহন নির্ধারিত ভাড়া না মেনে ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছিল। তাই কাউন্টার দুটিকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, কোনো পরিবহন সংস্থা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদ ও অন্যান্য উৎসবকেন্দ্রিক ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষকে হয়রানি করা কোনোভাবেই বরদাশত করা হবে না।

তিনি বলেন, যদি কারও কাছে নির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে তা সরাসরি উপজেলা প্রশাসনকে জানাতে অনুরোধ করছি। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X