হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

গ্রাম পুলিশের হাত ভেঙে দিলেন শ্রমিক দল নেতা

গ্রাম পুলিশ মো. এরশাদ হোসেন। ছবি : সংগৃহীত
গ্রাম পুলিশ মো. এরশাদ হোসেন। ছবি : সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় এক গ্রাম পুলিশকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে শ্রমিক দল নেতার বিরুদ্ধে। আহত চৌকিদারকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৮ জুন) দুপুরে উপজেলার ১ নম্বর হরনী ইউনিয়নের দিদার বাজারে এ ঘটনা ঘটে।

আহত গ্রাম পুলিশ মো. এরশাদ হোসেন ১ নম্বর হরনী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ৬ নম্বর ওয়ার্ডে গ্রাম পুলিশের দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিদার বাজারে গ্রাম পুলিশের উপর হামলা করা হয়। হামলার নেতৃত্ব দেন শ্রমিকদল নেতা আনোয়ার হোসেন। তারা পিটিয়ে গ্রাম পুলিশ সদস্যের বাম হাত ভেঙে দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়রা জানান, ৫ আগস্টের পরে সংশ্লিষ্ট ওয়ার্ডে সরকারি সুযোগ-সুবিধা বিতরণকে কেন্দ্র করে চৌকিদারের উপর ক্ষিপ্ত ছিল অনেকে। এর জের ধরে হামলার ঘটনা ঘটেছে। সরকার পরিবর্তনের পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের তৎপরতা কমে গেলে দায়িত্ব পালন করছেন ইউনিয়ন পরিষদ সচিব ও তাদের নির্দেশে গ্রাম চৌকিদাররা। এতে অনেক রাজনৈতিক নেতাকর্মীরা অসন্তুষ্ট হন।

আহত গ্রাম চৌকিদার এরশাদ হোসেন বলেন, মসজিদের জায়গায় ঘাস কাটাকে কেন্দ্র করে তারা আমার উপর হামলা করে। এ সময় তারা লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আমার বাম হাত ভেঙে দেয়। হামলা থেকে আমার ভাই জাফর আমাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

তিনি আরও বলেন, আমার উপর হামলার ঘটনাটি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। তিনি এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

শ্রমিক দল হাতিয়া উত্তর শাখান আহ্বায়ক পদপ্রার্থী আনোয়ার হোসেন বলেন, গ্রাম চৌকিদারের সঙ্গে মসজিদের জায়গা নিয়ে গ্রামের মানুষের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। আমার সঙ্গে কিছু হয়নি। আমি এ ঘটনার সঙ্গে জড়িত না।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, হরনী ইউনিয়ন নিয়ে আমরা এমনিতে উদ্বেগ-উৎকণ্ঠায় থাকি। এর আগেও ইউনিয়ন সচিবের উপর হামলার ঘটনা ঘটেছে। আজকের বিষয়টির খবর পেয়েছি। আহত চৌকিদার এরশাদ হোসেন চিকিৎসা শেষ করে এলে আমরা আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১১

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১২

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৩

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৪

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৫

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৬

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৭

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৯

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

২০
X