সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০২:১০ এএম
আপডেট : ১১ জুন ২০২৫, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ

মিনায় স্ত্রীর কাছ থেকে চিরতরে হারালেন জয়নাল

অবসরপ্রাপ্ত শিক্ষক এটিএম খায়রুল বাশার মন্ডল জয়নাল (৭০)। ছবি: প্রতিনিধি
অবসরপ্রাপ্ত শিক্ষক এটিএম খায়রুল বাশার মন্ডল জয়নাল (৭০)। ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক এটিএম খায়রুল বাশার মণ্ডল জয়নাল (৭০) তার স্ত্রী খায়রুন আক্তারকে (৬৫) নিয়ে সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যান। সেখানে অসুস্থ হয়ে মক্কার কিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মঙ্গলবার (১০ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন মৃত খায়রুল বাশার মণ্ডল জয়নালের ভাতিজা রবিউল ইসলাম।

এর আগে সোমবার (৯ জুন) সকাল সোয়া ৯টার দিকে মক্কার কিং হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন খায়রুল বাশার মণ্ডল।

তার বাড়ি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের দূর্গাপুর (উত্তরপাড়া) গ্রামে। এ গ্রামের মৃত জোব্বার মণ্ডলের ছেলে তিনি। স্থানীয় দড়ি জামালপুর রোকেয়া সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।

স্বজনরা জানান, গত ২২ মে খায়রুল বাশার মণ্ডল জয়নাল তার স্ত্রী খায়রুন আক্তারকে নিয়ে সৌদি আরবে হজ পালন করতে যান। এরপর জয়নাল মদিনায় গিয়ে হাঁটুতে আঘাত পান। তখন থেকে হুইল চেয়ারে তাকে হজ পালন করান মোয়াল্লেম রানু খন্দকার। এরপর হঠাৎ করে স্ত্রীর কাছ থেকে মিনায় গিয়ে নিখোঁজ হন তিনি। বিভিন্নভাবে খোঁজাখুঁজির একপর্যায়ে মক্কার কিং হাসপাতালে তাকে চিকিৎসাধীন দেখা যায়। এরই মধ্যে সোমবার (৯ জুন) সকালে এ হাসপাতালে মারা যান তিনি।

এলাকাবাসী জানায়, জয়নাল তার জীবদ্দশায় অত্যন্ত নম্র-ভদ্র ব্যক্তি ছিলেন। তার দ্বারা কেউ কষ্ট পাবে এমন কোনো কাজ করেননি তিনি। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমেছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।

এ বিষয়ে জয়নালের ভাতিজা রবিউল ইসলাম বলেন, আমাদের পরিবারের সম্মতিতে সৌদির পবিত্র হজ এলাকায় সোমবার (৯ জুন) রাতে তাকে দাফন করা হয়েছে। সবাই আমার চাচার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X