বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

মা-বাবাকে দায়ী করে অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

নন্দিনী সিএম I ছবি: সংগৃহীত
নন্দিনী সিএম I ছবি: সংগৃহীত

হাসি আর সাফল্যের আলোয় ভরা পর্দার আড়ালে যে গভীর অন্ধকার লুকিয়ে থাকতে পারে, তা আবারও নির্মমভাবে সামনে এলো। দক্ষিণ ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী সিএম-এর আকস্মিক মৃত্যু স্তব্ধ করে দিয়েছে পুরো বিনোদন অঙ্গন। বেঙ্গালুরুর নিজ বাসা থেকে উদ্ধার হওয়া তার মরদেহের সঙ্গে পাওয়া চিরকুটে উঠে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ—নিজের মৃত্যুর জন্য মা-বাবাকেই দায়ী করেছেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, জনপ্রিয় সিরিয়াল ‘গৌরী’-তে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন নন্দিনী। কাকতালীয়ভাবে, সম্প্রতি শুটিং হওয়া একটি দৃশ্যে তার চরিত্রটিকে বিষপান করতে দেখা গিয়েছিল। শুটিং শেষ করে বাসায় ফেরার পর তিনি নিজেও আত্মহত্যার পথ বেছে নেন। প্রাথমিক তদন্তে পুলিশ একে আত্মহত্যা বলে ধারণা করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে নন্দিনী উল্লেখ করেছেন, মা-বাবা তাকে বিয়ের জন্য ক্রমাগত চাপ দিচ্ছিলেন। কিন্তু তিনি মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না। এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন বলেও চিরকুটে পাওয়া গেছে। তবে বিষণ্নতার অন্য কারণগুলো নিয়ে পুলিশ এখনই বিস্তারিত কিছু জানায়নি।

উল্লেখ্য, কর্ণাটকের পুত্তুরের বাসিন্দা নন্দিনী কাজের সুবাদে বেঙ্গালুরুতে বসবাস করতেন। কন্নড় ও তামিল টেলিভিশন অঙ্গনে তিনি অত্যন্ত পরিচিত মুখ। ‘সংঘর্ষ’, ‘মধুমাগালু’, ‘নিনাদে না’, এবং ‘জিভা হুভাগিদে’-র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পান। তার এই আকস্মিক মৃত্যুতে দক্ষিণ ভারতীয় বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১০

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১১

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১২

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৩

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৪

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৫

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৭

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৮

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১৯

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

২০
X