ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা-৫ আসনের সাবেক এমপি প্রার্থী গ্রেপ্তার

গ্রেপ্তার হারুনর রশীদ মুন্না। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার হারুনর রশীদ মুন্না। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনের সাবেক এমপি প্রার্থী হারুনর রশীদ মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে আদালত -এ আদেশ দেন।

এর আগে সোমবার সকাল ৬টার দিকে যাত্রাবাড়ী থানাধীন মালঞ্চ গলি এলাকায় একটি কমিউনিটি সেন্টার সংলগ্ন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হারুনর রশীদ মুন্না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন আওয়ামী লীগের মনোনীত এমপি প্রার্থী ছিলেন।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন বাতিলের দাবি নিয়ে বর্তমান সরকার বিরোধী মিছিলের প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। গত বছর জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে নিরীহ ছাত্র-জনতাকে হত্যার অভিযোগে তার নামে যাত্রাবাড়ীসহ কয়েকটি থানায় অনেক মামলাও রয়েছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার অপারেশন অফিসার খালেদ হাসান। এ ছাড়াও পতিত আওয়ামী লীগ সরকার ও স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে প্রত্যক্ষভাবে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু কালবেলাকে বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে এলাকায় সরকার বিরোধী নানা কার্যক্রম অব্যাহত রাখার জন্য নানা কর্মসূচি চালাতেন। তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার অভিযোগে অসংখ্য মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X