ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১১ জুন ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের লাশ দেখলেন সাংবাদিক রুপা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের লাশ দেখলেন সাংবাদিক রুপা

গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি সাংবাদিক ফারজানা রুপা প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ বিদায়ে অংশ নেন। এসময় ফারজানা রুপার স্বামী সাংবাদিক শাকিল আহমেদ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে একইসঙ্গে অংশ নেন এবং শেষবারের মতো শাশুড়ির লাশ দেখেন।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে এই সাংবাদিক দম্পতিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

বুধবার (১১ জুন) রাত সাড়ে ৮টায় ময়মনসিংহ সদরের ঘাগড়া দাঁড়িয়াকান্দা গ্রামের বাড়িতে পুলিশি প্রহরায় মায়ের মৃত্যুর আনুষ্ঠানিকতায় যোগ দেন সাংবাদিক দম্পতি।

এর আগে বিকেলে প্যারোলে মুক্তি পান এই সাংবাদিক দম্পতি। পরে বুধবার রাতেই তাদের গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

সাংবাদিক ফারজানা রুপার মা ও শাকিল আহমেদের শাশুড়ি হোসনে আরা বেগম গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ নগরীর সেহরা ধোপাখলা এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক পুত্র ও পাঁচ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ আছর ঘাগড়া দাড়িয়াকান্দা গ্রামের নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে প্যারোলে মুক্তি পাওয়া সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিল আহমেদের জন্য অপেক্ষা করা হয়। বুধবার রাতে সাংবাদিক দম্পতি মায়ের লাশ দেখার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সাংবাদিক দম্পতি ও আত্মীয়স্বজনদের মধ্যে এসময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X