কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ঘাতক সেই জালাল গ্রেপ্তার 

গ্রেপ্তার জালাল উদ্দিন দুলু। ছবি : কালবেলা
গ্রেপ্তার জালাল উদ্দিন দুলু। ছবি : কালবেলা

গাজীপুরের চান্দনা এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে পালিয়ে যাওয়া ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে র‌্যাবের একটি যৌথ দল।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ১টার দিকে কুড়িগ্রামের রাজারহাট থানাধীন নাজিমখান ইউপির রামকৃষ্ণ মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত মাস্তুরা আক্তার সুমা (২৮) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার পূর্ব নড়াইল এলাকার মিরাজুল ইসলামের মেয়ে। অন্যদিকে গ্রেপ্তার জালাল উদ্দিন দুলু (৩০) রংপুর জেলার বাসিন্দা।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা এলাকার একটি ভাড়া বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘাতক জালাল হোসেন ও তার স্ত্রী মাস্তুরা আক্তার ওই ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বসবাস করতেন। যৌতুক ও পারিবারিক কলহের জেরে জালাল তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যাকাণ্ড ঘটানোর পর ঘাতক জালাল নিথর দেহটি ঘরে তালাবদ্ধ করে রেখে পালিয়ে যায়। পলায়নরত অবস্থায় সে তার শ্বশুরকে (ভিকটিমের বাবা) ফোন করে জানায়, আপনার মেয়েকে মেরে ফেলেছি, এসে লাশ নিয়ে যান। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‌্যাব-১ ছায়া তদন্ত শুরু করে।

খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় ভিকটিমের বাবা মিরাজুল ইসলাম বাদী হয়ে জিএমপির বাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১টার দিকে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন নাজিমখান ইউপির রামকৃষ্ণ মন্ডলপাড়া এলাকা থেকে ঘাতক জালালকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-১ কর্মকর্তা মো. রাকিব হাসান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও এ কর্মকর্তা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X