কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ভয়াবহ আগুন 

কোনাবাড়ীর বাগানবাড়ী এলাকায় ইয়াসিন ইন্টারপ্রাইজ নামের একটি ঝুট গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। ছবি : কালবেলা
কোনাবাড়ীর বাগানবাড়ী এলাকায় ইয়াসিন ইন্টারপ্রাইজ নামের একটি ঝুট গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। ছবি : কালবেলা

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাগানবাড়ী এলাকায় ইয়াসিন ইন্টারপ্রাইজ নামের একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে বাগানবাড়ী এলাকার ছাপড়া মসজিদ সংলগ্ন ওই গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনলেও বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। পানি সংকট থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

১০

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

১১

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১২

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১৩

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১৪

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৫

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৬

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৭

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৮

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৯

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

২০
X