নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে দলের একটি পক্ষ। ছবি : সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে দলের একটি পক্ষ। ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ হয়েছে। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে দেয়।

রোববার (১৫ জুন) সকালে উপজেলার সাহেববাজার এলাকায় ওই ঘটনার ঘটে। এ ঘটনায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বিএনপির নেতাকর্মীরা জানান, গত ১৪ জুন কালিয়াকৈর উপজেলা পৌরসভাসহ জেলার আটটি ইউনিটের কমিটি বাতিল করে গাজীপুর জেলা বিএনপি। তৃণমূল নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সময়ে বৈঠক করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। পরে শনিবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলা ও পৌরসভার কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে মৌচাক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম সিকদার ও সদস্যসচিব করা হয়েছে এম আনোয়ার হোসেনকে। কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক করা হয়েছে মামুদ সরকার ও সদস্যসচিব করা হয়েছে মহসিন উজ্জামানকে। পৌর বিএনপির কমিটি সবাই মেনে নিলেও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি মেনে নিচ্ছেন না উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ গ্রুপ। আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে শনিবার রাতেই বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। জেলা বিএনপির সদস্যসচিব ইশরাক আহমেদ সিদ্দিকীর অনুসারীদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন পারভেজ গ্রুপের কর্মীরা।

একই দাবিতে রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপজেলা বিএনপির সাবেক সভাপতি পারভেজ আহমেদের পক্ষ নিয়ে আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে। এ সময়ে নতুন কমিটির পক্ষ থেকে আরেকটি মিছিল বের হলে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে দেয়। খবর পেয়ে সেনাসদস্যরা ঘটনাস্থলে এলে পরিস্থিতি শান্ত হয়। দুই গ্রুপের সংঘর্ষে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ বলেন, শনিবার একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে যাদের রাখা হয়েছে, তারা একসময় আওয়ামী লীগের সঙ্গে সখ্য রেখে চলাফেরা করেছেন, নানা সুবিধা পেয়েছেন। যার কারণে ওই কমিটি বাতিল করার দাবিতে ত্যাগী নেতাকর্মীরা সকালে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর (গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব) লোকজন আমাদের লোকজনের ওপর হামলা চালান। এতে ১০-১৫ জন আহত হয়েছেন। আমরা ওই পকেট কমিটি বাতিলের দাবি জানাচ্ছি। এ ব্যাপারে কেন্দ্রীয় হাইকমান্ডকে জানানো হয়েছে।

গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির নতুন কমিটিতে যাদের রাখা হয়েছে, তারা সবাই ক্লিন ইমেজের। সকালে নতুন কমিটি আনন্দ মিছিল বের করলে পদবঞ্চিত হয়ে একটি পক্ষ তাদের ওপর হামলা করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, সকালে বিএনপির দুই গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। এ সময় টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১০

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১১

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১২

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১৩

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১৪

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৫

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৬

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৭

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১৮

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১৯

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

২০
X