কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে কারখানায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

পুলিশের হাতে গ্রেপ্তার তিন ডাকাত। ছবি : সংগৃহীত
পুলিশের হাতে গ্রেপ্তার তিন ডাকাত। ছবি : সংগৃহীত

গাজীপুরে আপন প্লাস্টিক ইন্ডাস্ট্রিজে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও লুট হওয়া কিছু মালপত্রর উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ জুন) রাতে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন—হবিগঞ্জের চুনারুঘাট থানার মাজিশাইল গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. কাউছার মিয়া (৩৫), ময়মনসিংহের ত্রিশাল থানার চমদাখালী গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে সাব্বির হোসেন রাজিব (২৫), ও গাজীপুর সদর থানার কুমুন এলাকার নাসিরের ছেলে মো. শাখাওয়াত হোসেন ওরফে সৈকত (২৬)।

গাছা থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৩ জুন রাতে ঈশ্বড্ডা এলাকার আপন প্লাস্টিক ইন্ডাস্ট্রিজে একদল ডাকাত ঢুকে প্রায় ১০ লাখ ৩ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে ভুক্তভোগী বাদী হয়ে গাছা থানায় মামলা করলে পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জাঝর এলাকা থেকে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, আসামিদের কাছ থেকে চায়নিজ কুড়াল, সুইচ গিয়ার, হেসকো ব্লেডসহ হাতল, সিজার, টেস্টার, সেলাই রেঞ্চ ও ৬টি ঢালি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। তারা তিনজনই সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১০

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১১

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১২

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৩

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৪

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৫

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৬

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৮

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৯

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

২০
X