কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৫:৪৭ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৭:২৪ এএম
অনলাইন সংস্করণ

‘আমার লক্ষ্য কেবল নির্বাচন নয়, জনগণের অধিকার নিশ্চিত করা’

গণসংযোগ কার্যক্রমে ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কবির আহম্মেদ ভূইয়া। ছবি : সংগৃহীত
গণসংযোগ কার্যক্রমে ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কবির আহম্মেদ ভূইয়া। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-০৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কবির আহম্মেদ ভূইয়া বলেছেন, আমার লক্ষ্য কেবল নির্বাচন নয়—এই এলাকার অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখা এবং এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।

বুধবার (০২ জুলাই) তিনি কসবার আড়াইবাড়ি দরবার শরিফে পীর সাহেবের কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে গণসংযোগ কার্যক্রমের সূচনা করেন। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কসবা সদর হাসপাতাল সংলগ্ন মাঠে এক শোভাযাত্রা ও পথসভায় অংশগ্রহণ করেন। এ সময় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং গণসংযোগ কর্মসূচিতে ব্যাপক সাড়া দেন।

পথসভায় কবির আহম্মেদ ভূইয়া বলেন, দলীয় মনোনয়ন ও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার আশায় আমি মাঠে নেমেছি। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—দলের সিদ্ধান্তই সর্বোচ্চ। দল যে সিদ্ধান্ত নেবে, আমি সেটিকে বিনীতভাবে ও শ্রদ্ধার সঙ্গে মেনে নেব।

এরপর তিনি কসবা কদমতলি মোড়সহ বিভিন্নস্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন যেন তিনি জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে জনগণের পাশে থেকে কাজ করার সুযোগ পান।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরউদ্দিন আহাম্মদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের সঞ্চালনায় প্রচারণা সভায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, সহপ্রকাশনা বিষয়ক সম্পাদক ইকলিল আযম, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এমএ মান্নান, আইয়ুম খান, কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, অ্যাডভোকেট ইসমত আরাসহ অন্যরা।

এ সময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ধানের শীষের মিছিল নিয়ে সভায় যোগ দেন দলীয় নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X