বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩০ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : কালবেলা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : কালবেলা

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে নলডাঙ্গা ভ্যান স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ঝিনাইদহ-৪ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির আহ্বায়ক মাহাবুবার রহমান, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, আনোয়ার হোসেন, জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহসহ অন্যরা বক্তব্য রাখেন। শোভাযাত্রায় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে সকাল থেকে মিছিলসহকারে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আসতে থাকে। মুহূর্তের মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় দলীয় কার্যালয়ের সামনের সড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে হিমশিম খেতে হয় পুলিশ সদস্যদের।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, অবৈধ সরকার আজ দেশের গণতন্ত্র হত্যা করে মানুষের স্বাধীনতা হরণ করে জোর করে ক্ষমতায় বসে আসে। দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র আন্দোলনের কোনো বিকল্প নেই। আগামী দিনে কঠোর কর্মসূচি আসছে। সেই আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

ট্রলারডুবির তিন দিন পরও নিখোঁজ ৬ জেলে

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৭

যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন

স্টারমারকে তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

জাকসুর উদ্যোগে জাবিতে এক হাজার ফলদ-ঔষধি গাছ বিতরণ

ভূমিকম্পে নিহতের সর্বশেষ সংখ্যা জানাল ভেনিজুয়েলা সরকার

১০

বদলির নির্দেশের দুই মাস পরও একই কর্মস্থলে পিআইও

১১

সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা

১২

রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা

১৩

একযোগে কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান

১৪

চমক নিয়ে জুলাইয়ে আসছে একগুচ্ছ নতুন স্মার্টফোন

১৫

আ.লীগ আমলে তিন বাহিনীর বঞ্চিতদের কাছে ফের আবেদন চাইল সরকার

১৬

যুদ্ধাপরাধের তোয়াক্কা না করে ইরানের রেলসেতুতে মার্কিন হামলা

১৭

টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

১৮

নতুন পে-স্কেলে গ্রেডভিত্তিক ইনক্রিমেন্টে পরিবর্তন আসছে

১৯

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে?

২০
X