আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৪:৫৯ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘দেশের মানুষ ২০০ টাকায় ভোট বিক্রি করে’

এনসিপি আটোয়ারী উপজেলা পার্টি অফিস উদ্বোধনকালে হাসনাত। ছবি : কালবেলা
এনসিপি আটোয়ারী উপজেলা পার্টি অফিস উদ্বোধনকালে হাসনাত। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের দেশের মানুষ ২০০ টাকা দিয়ে ভোট বিক্রি করে। আপনারা যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন তাহলে যোগ্য নেতা কখনই আসবে না। মনে রাখবেন- আপনারা একদিন ভোট বিক্রি করবেন আর নেতারা আপনাদের পাঁচ বছর নির্যাতন করবে।

শুক্রবার (৪ জুলাই) সকালে এনসিপি আটোয়ারী উপজেলা পার্টি অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, আপনাদের উত্তরাঞ্চল তথা আটোয়ারী কৃষিতে অনেক সমৃদ্ধ। এখানে মরিচ-ভুট্টাসহ বিভিন্ন আবাদ হয়ে থাকে। কিন্তু বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে কৃষক তার ন্যায্যমূল্য পায় না। এই সিন্ডিকেট ভাঙতে হবে। এই সিন্ডিকেট কারা পরিচালনা করে আপনারা তা সবাই জানেন। আজ যারা মরিচ এবং বিভিন্ন শস্য নিয়ে সিন্ডিকেট করবে তারা আগামীতে ক্ষমতায় গেলে কৃষকদের ঘরের টিন খুলে নিয়ে যাবে।

তিনি বলেন, আপনাদের এলাকার সন্তান সারজিস আলম যোগ্য প্রার্থী। আপনারা দেখেছেন গণঅভ্যুত্থানে তার কী পরিমাণ অবদান রয়েছে। সারজিসকে আটোয়ারীর মানুষ যদি আগলে রেখে তার হাতকে শক্তিশালী করে তাহলে এ উপজেলা বাংলাদেশের মধ্যে মডেল উপজেলায় পরিণত হবে।

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট পতনের পর দেশে আবারও সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক শুরু হয়েছে। যুবসমাজকে আবার অধঃপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এটার জন্য হাসিনার বিরুদ্ধে লড়িনি, এই জন্য স্বৈরাচারের পতন ঘটানো হয়নি।

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি ইনসাফভিত্তিক ধর্ম-বর্ণ নির্বিশিষে সব মানুষের কথা বলতে চায়। আমরা দেখেছি বিগত আমলে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা অনেক নির্যাযিত হয়েছে। তাদের জমি দখল করা হয়েছে। তাদের ঘরবাড়ি পোড়ানোসহ লুটপাট করা হয়েছে। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার সেগুলোর ইনসাফ করেনি।

তিনি আরও বলেন, আমরা চাই এই নতুন বাংলাদেশে ইনসাফের ভিত্তিতে সম্প্রীতির ভিত্তিতে একসঙ্গে বাংলাদেশের নাগরিক হিসেবে সব সুযোগ-সুবিধা ভোগ করব। বিগত সরকার যেমন তার নেতাকর্মীদের বিভিন্ন অন্যায়, দুর্নীতি, লুটতরাজ করার সুযোগ দিয়েছিল, সেভাবে তারা অন্যায়কারী ও জুলুমবাজ হয়ে উঠেছিল। বাংলাদেশে গুটি কয়েক মানুষ স্বৈরাচার সৃষ্টি করছে, ফ্যাসিস্ট তৈরি করেছে- এরাই সব সম্পত্তির মালিক রয়েছে। এই একটা মাত্র পরিবার, মুজিব পরিবার, এরা স্বৈরশাসক তৈরি করেছে- এরাই সব সম্পত্তির মালিক হয়েছে।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

১১

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১৩

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১৪

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৫

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৬

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৭

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৮

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৯

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

২০
X