বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

চার নায়কের মাঝে শাবনূর

চার নায়কের মাঝে শাবনূর I ছবি : সংগৃহীত
চার নায়কের মাঝে শাবনূর I ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার কোটি মানুষের হৃদয়ের রানি শাবনূর। দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে থাকলেও তার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। আর সেখানেই এক ফ্রেমে বন্দি হলেন ঢালিউডের চার নায়কের সঙ্গে। দীর্ঘদিন পর বিদেশের মাটিতে সহকর্মীদের পেয়ে বেশ আনন্দঘন সময় কাটালেন এই নায়িকা।

সম্প্রতি শাবনূরের সঙ্গে দেখা করেছেন চার চিত্রনায়ক—কাজী মারুফ, জায়েদ খান, মামনুন হাসান ইমন এবং আলেকজান্ডার বো। উল্লেখ্য, এই চার নায়কের মধ্যে আলেকজান্ডার বো ছাড়া বাকি তিনজনের বিপরীতেই বিভিন্ন সময়ে অভিনয় করেছেন শাবনূর। এই মিলনমেলা শেষে জায়েদ খান ফেসবুকে শাবনূরের সঙ্গে একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘নায়িকাকে আমাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়ছেন মন্তব্যের ঘরে। শাবনূরের চিরসবুজ রূপ দেখে মুগ্ধ হয়ে একজন লিখেছেন, ‘শাবনূর মানেই এক আলাদা মায়া। আজও একই সৌন্দর্য, একই সৌম্যতা।’ অন্য এক ভক্তের মন্তব্য, ‘শাবনূর হলো বাংলা সিনেমার চিরসবুজ সৌন্দর্য। তাকে দেখলে মনে হয় সময় যেন থেমে গেছে! কী নির্মল হাসি, শান্ত উপস্থিতি।’

জানা গেছে, গত বছরের এপ্রিলে সিডনি থেকে মাত্র ৮ ঘণ্টার জন্য ঢাকায় এসেছিলেন শাবনূর। তখন অসুস্থ মাকে নিয়ে তড়িঘড়ি অস্ট্রেলিয়া ফিরে গেলেও জানিয়েছিলেন বছর শেষে দেশে ফিরবেন। কিন্তু একমাত্র ছেলে আইজান নেহানের ইচ্ছাতেই গন্তব্য বদলে যায়। ছেলেকে যখন জিজ্ঞেস করেছিলেন সে আমেরিকা যেতে চায় কি না, আইজানের উত্তর ছিল—‘হ্যাঁ’। ছেলের সেই আবদার মেটাতেই এবারের যুক্তরাষ্ট্র সফর।

মাসখানেক ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই নায়িকা। এর আগে তিনি দেখা করেছেন মৌসুমী, অমিত হাসান ও কাজী মারুফের সঙ্গে। জানা গেছে, আরও কয়েক দিন তিনি সেখানে অবস্থান করবেন এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটাবেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১০

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১১

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১২

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৩

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৪

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৬

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৭

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৮

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৯

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

২০
X