মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১২:০৭ এএম
অনলাইন সংস্করণ

তপশিল ঘোষণার পর জোট বিষয়ে সিদ্ধান্ত হবে : ফারুক

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গণঅধিকার পরিষদের কর্মী  সম্মেলনে বক্তব্য দেন ফারুক হাসান। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ের হরিপুরে গণঅধিকার পরিষদের কর্মী  সম্মেলনে বক্তব্য দেন ফারুক হাসান। ছবি : কালবেলা

তপশিল ঘোষণার পর সংসদ নির্বাচনে জোট বিষয়ে সিদ্ধান্ত নেবে গণঅধিকার পরিষদ বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান।

শনিবার (৫ জুলাই) বিকেলে ঠাকুরগাঁওয়ের হরিপুরের চাঁপধা বাজারে গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় ফারুক হাসান বলেন, জোট মহাজোট নিয়ে আলোচনা চলছে। এখনো বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল আনুষ্ঠানিক ঘোষণা করেনি কে কার সঙ্গে জোটবদ্ধ হবে। তপশিল ঘোষণার পর আমাদের দলীয় ফোরামে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আমরা জোটে যাব, নাকি গণঅধিকার পরিষদের নেতৃত্বে কোনো জোট হবে।

তিনি আরও বলেন, বিগত তিনটি সংসদ নির্বাচনে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নির্বাচনে মানুষ খুন হয়েছে, ভোটকেন্দ্র দখল হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে। এ জন্য আমরা বলি, প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনের সময়ে সরকারকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম রুপম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নীল, হরিপুর গণঅধিকার পরিষদের সভাপতি মোজাক্কেরুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হযরত যায়েদ, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X