কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:৩৭ এএম
অনলাইন সংস্করণ

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তারেক রহমানের জন্য নির্বাচনী প্রচারণায় ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। ছবি : কালবেলা
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তারেক রহমানের জন্য নির্বাচনী প্রচারণায় ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের জন্য নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন এই আসনে নির্বাচন পরিচালনায় ড্যাবের সমন্বয়ক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

রোববার (২৫ জানুয়ারি) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এই প্রচারণা শুরু করেন তিনি। এরপর শহরের জামিল নগর, পালপাড়া, আমতলী, সেউজগাড়ী, নাটাইপাড়া, বৌ বাজার, উত্তর চেলোপাড়া মাঠ, চেলো পাড়া আশ্রম সংলগ্ন পাড়া, চেলোপাড়া পার্ক, সিনজি স্ট্যান্ড, সাবগ্রাম হাট হয়ে সাবগ্রাম স্টেশনে গিয়ে প্রচারণা শেষ করেন। এ সময় ডা. বিটু বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তারেক রহমানের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

ডা. বিটুর নেতৃত্বে এই প্রচারণায় অংশগ্রহণ করেন ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, বিএমএ’র সদস্য সচিব ডা. মো. আব্দুল ওয়াহেদ, সদস্য ডা. মো. আনিসুর রহমান, ডা. মো. সাইফুর রহমান শাহীন, বগুড়া জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. ইউনুস আলী; ডা. মো. রাশেদুল ইসলাম রনি, ডা. মো. মোসলেহ উদ্দীন হায়দার রাসেল, ডা. মো. ফারজানুল ইসলাম নির্ঝর, ডা. মো. আমিনুর রহমান হীরা, ডা. তাপস দাস, ডা. সুলতান সাঈদ, ডা. সালেহ, ডা. মো. মেহরাব হোসেন, ডা. ইকবাল, ডা. ময়নুল হাসান রাব্বী, ডা. আব্দুল আলীম।

এ ছাড়া ডা. শরীফ মাহবুব, ডা. মনিরুজ্জামান, ডা. রেজাউল করিম রুবেল, ডা. কাইয়ুম রাসেল, ডা. উম্মে হানি পৃথ্বী, ডা. মো. সাব্বির হোসেন, ডা. নিলয়, ডা. নাফিস মোহাম্মদ রুকু, ডা. মাহফুজুল হাসান, ডা. অপু বসাক, ডা. নেয়ামুল সাদ্দামসহ অন্যান্য ড্যাব ও বিএমএ নেতৃবৃন্দ, ডা. নেয়ামুল সাদ্দাম, সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস; জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগান, জেলা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার ফাহিম, শজিমেক ছাত্রদলের সভাপতি শেখ রিচি, সেক্রেটারি গালিব আল মুগনী, ধ্রুব চৌধুরী, সোহানুর রহমান, অমিয় মিশেল, শাহরিয়ার রহমান অনিক, সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম ধ্রুব, আরিব রহমান, আফরাজিম আজাদ, রাফিদুল ইসলাম অমি, শাহ পরান, সাহেল রহমান শীর্ষ, মুশরান খান, মুহতাসিম আমিনুর, তানবীর হোসেন ঈশান, ফেরদৌস ওয়াহিদ, রাফিদ মোশায়েদ, হিমেল নূর, হাসনাইন হক, নাফিস ইকবাল নয়ন, অনিন্দ্য পাল, আলিমুল ইসলাম ও স্থানীয় অন্য নেতারাও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন।

এদিকে এই প্রচারণার মধ্যবর্তী সময়ে বগুড়া-৬ আসনের নির্বাচন নিয়ে ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন বগুড়া জেলা নেতাদের মধ্যে কো-অর্ডিনেশন মিটিং অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১০

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১১

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১২

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

১৩

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৪

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১৫

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১৬

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১৭

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১৮

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১৯

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

২০
X