বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

‘জনগণই সিদ্ধান্ত নেবে আগামীতে কাদের সেবা করার সুযোগ দেবে’

দিনাজপুরের ঘোড়াঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে বক্তব্য দেন এজেডএম জাহিদ হোসেন। ছবি : কালবেলা
দিনাজপুরের ঘোড়াঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে বক্তব্য দেন এজেডএম জাহিদ হোসেন। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেছেন, যারা জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না, যারা জনগণের ভোটে বিশ্বাস করে না, তাদের কষ্ট লাগে। তারা বিশ্বাস করে ওই প্রসাশন অথবা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অথবা পেশিশক্তির ওপর। বিএনপি জনগণের দল। বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাস করে। জনগণই সিদ্ধান্ত নেবে আগামী দিনে কাদের সেবা করার সুযোগ দেবে।

রোববার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) সহযোগিতায় দিনাজপুরের ঘোড়াঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি একটি পৌরসভার এবং ৪টি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডে ১৪ হাজার বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ওষুধি গাছ বিতরণ করেন। এ সময় তিনি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষের পাশে তিন গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

জাহিদ হোসেন বলেন, বিগত সময়ে জনগণ সঠিকভাবে ভোট দিতে পারেনি। সে জন্য বিএনপি বলে, উপরে আল্লাহ আর নিচে দেশের মালিক হলো জনগণ। জনগণের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা দিয়ে দেবেন। দেশের মালিকানা জনগণকে দেবেন। জনগণ নির্ধারণ করবে আগামী দিনে দেশ কীভাবে চলবে। জনগণের শক্তির ওপর জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না।

তিনি বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে দাবিয়ে রাখার চেষ্টাও করবেন না। বিএনপির শিকড় এই জনগণের মাঝে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো ষড়যন্ত্র, জনগণের অধিকার ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র প্রতিহত করবে ইনশাআল্লাহ।

এ সময় আরও বক্তব্য দেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ ডক্টর শফিকুল ইসলাম শফিক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ মো. শহিদুর রহমান (শহিদ)।

উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ-সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X