মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ময়মনসিংহে নগরীতে ছুরিকাঘাতে আরিফ মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৬ জুলাই) সন্ধ্যার ৭টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বলাশপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত আরিফ মিয়া নগরীর আব্দুল কাদিরের ছেলে। ঘাতক সাখাওয়াত হোসেন সাগর একই এলাকার সুরুজ আলী ছেলে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) শফিক উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে নিহতের ভাতিজা দিদার বলেন, গত মাসের আনুমানিক ৯ জুন রাতে আমার চাচা আকরাম হোসেন বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সাখাওয়াত হোসেন সাগর আকরামের পথরোধ করে ছুরি ঠেকিয়ে ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল রেখে দেয়।

তিনি আরও বলেন, বিষয়টি জানার পর ১১ জুন আমরা নিহত আরিফকে নিয়ে সাখাওয়াত হোসেন সাগরের বাড়িতে যাই। সেখানে গেলে সাখাওয়াত হোসেন সাগর আরিফকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলে তিনি সুস্থ হয়ে ওঠেন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করি।

তিনি বলেন, পরে স্থানীয়দের অনুরোধে সালিশে বিষয়টি মিমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু, আজ রোববার সন্ধ্যায় সাখাওয়াত হোসেন সাগরের সঙ্গে আরিফের বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার একপর্যায় সাখাওয়াত হোসেন সাগর ছুরি দিয়ে আরিফের বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আরিফ মারা যায়।

তিনি আরও বলেন, সাখাওয়াত হোসেন সাগর একজন পেশাদার ছিনতাইকারী ও ইয়াবা ব্যবসায়ী। তার নাম ৩টি হত্যা মামলা আছে। আমার চাচা আরিফসহ সাখাওয়াত হোসেন সাগর ৪ জনকে হত্যা করেছে। আমি খুনিকে অতিদ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম কালবেলাকে বলেন, পূর্বশত্রুতার জেরে আরিফকে হত্যার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চালছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X