বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ডিবি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা আত্মসাৎ করতেন তারা

দুজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ছবি : কালবেলা
দুজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ছবি : কালবেলা

বগুড়ায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (৫ জুলাই) রাতে এবং রোববার (৬ জুলাই) সকালে পৃথক দুই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বগুড়ার দুপচাঁচিয়ার চৌধুরীপাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে শামীম আহম্মেদ এবং শহরের সুলতানগঞ্জ এলাকার মো. হাবিবের ছেলে মো. তাফসির।

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

মো. মারুফ ইসলাম নামের এক ভুক্তভোগী জানান, গোদারপাড়া বাজারের একটি বিকাশ দোকানে তার পাওনা টাকা আদায়ের চেষ্টা করছিলেন। এ সুযোগে মো. শামীম আহম্মেদ নামের প্রতারক নিজেকে ডিবি পুলিশের প্রধান পরিচয় দিয়ে তাকে ফোন করে ভয়ভীতি দেখায় এবং এক পর্যায়ে ৪৫ হাজার টাকা জোর করে নিয়ে নেয়।

মো. মেহেদী হাসান সাওন নামের আরেক ভুক্তভোগী জানান, তাকে মোবাইলে ফোন করে ডিবি পুলিশের রেজা পরিচয়ে চাঁদা দাবি করেন প্রতারকরা। তাকে বলা হয়, তার নামে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে ৫০ হাজার টাকা দিতে হবে। এক পর্যায়ে সরাসরি টাকা নিতে এলে মো. তাফসিরকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশ। তার সঙ্গে থাকা ৪-৫ জন পালিয়ে যায়।

পুলিশের এই কর্মকর্তা জানান, পৃথক দুটি ঘটনায় তারা প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করছিল। ডিবি পুলিশ তদন্ত করে ৫ জুলাই ভোরে গোদারপাড়া এলাকা থেকে শামীম আহম্মেদকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি ওয়াকিটকি সদৃশ মোবাইল ফোন, ইলেকট্রিক শক মেশিন, ভিজিটিং কার্ডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রতারকদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। পলাতকদের ধরতে অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X