কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:১১ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত নেতা নিহতের ঘটনায় যা বলল বিএনপি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াতের সঙ্গে সংঘর্ষের ঘটনা পূর্বপরিকল্পিত বলে দাবি করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। এ সময় প্রশাসন পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শেরপুরের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে মাহদী আমিন বলেন, কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বানও জানান তিনি।

নির্বাচনে পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও জোরালো ভূমিকা রাখার দাবি করেন তিনি।

মাহদী আমিন বলেন, ‘জামায়াতের যিনি প্রার্থী, তিনি বারবার পুলিশ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী এমনকি বিএনপির যারা জ্যেষ্ঠ নেতা আছেন, তাদেরও হাতজোড় করে অনুরোধ করছিলেন সংঘর্ষ এড়ানোর জন্য, যাতে তিনি বিকল্প রাস্তা দিয়ে যান। তারপরও সেই প্রার্থী ঠিক ওই রাস্তা দিয়েই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বারবার বলছিলেন, “জীবন যায় যাক”।’

মাহদী জানান, নির্বাচন উপলক্ষে ‘সবার আগে বাংলাদেশ—উইথ তারেক রহমান’ নামে বৃহস্পতিবার থেকে একটি পডকাস্ট শুরু হচ্ছে। সন্ধ্যা ৭টা থেকে প্রতিদিন বিএনপির সব সামাজিক যোগাযোগমাধ্যমে এটি প্রচার করা হবে।

এদিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহতের পর এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি স্বাভাবিকের চেয়ে কম দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, রেজাউল করিমের মরদেহ এখনো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছে। প্রাথমিকভাবে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল ও জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল একে অপরকে দোষারোপ করছেন।

এর আগে গতকাল বুধবার শেরপুর-৩ আসনের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটে। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। এ সময় আহত হয়েছেন অন্তত ৬০ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X