সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসফেরত বাবাকে আনতে গিয়ে প্রাণ গেল মেয়ের

ক্ষতিগ্রস্থ মাইক্রবাস। ছবি : কালবেলা
ক্ষতিগ্রস্থ মাইক্রবাস। ছবি : কালবেলা

প্রবাসফেরত বাবাকে বিমানবন্দর থেকে এগিয়ে আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মেয়ে ফিরোজা বেগম (২৫) ও তার শ্বশুর মাসুদ ফকিরের (৬০)। এ ঘটনায় শিশুসহ আরও অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের ঢাকা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ও আহতদের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে।

স্থানীয় বাসিন্দা কামরুল হোসেন বলেন, রামকান্তপুর গ্রামের বাসিন্দা ছারু ফকির দীর্ঘ পাঁচ বছর পর ইরাক থেকে দেশে ফিরছিলেন। ভোর ৫টায় তার বিমানবন্দরে পৌঁছার কথা ছিল। তাই ছারুকে এগিয়ে আনার জন্য বুধবার রাত ২টার দিকে তার মেয়েসহ পরিবারের ১০ জন সদস্য একটি মাইক্রোবাসে করে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। কিন্তু ভাগ্যের পরিহাসে ছারু ফকির এসে বিমানবন্দরে পৌঁছালেও তার স্বজনরা সেখানে পৌঁছাতে পারেনি। স্বজনদের বহন করা গাড়িটি দুর্ঘটনায় কবলে পড়ে প্রবাসী ছারুর মেয়ে ফিরোজা ও তার শ্বশুর মাসুদ ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, এ ঘটনায় আহত হন নিহত ফিরোজার শিশু সন্তানসহ অন্তত আটজন। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক জানতে পেরেছি। বাকি আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহত ড্রাইভার সবুজ শেখ বলেন, আমাদের গাড়িটি জাজিরার নাওডোবা সীমান্ত এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি যাত্রীবাহী বাস ও পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। বাকিরা সবাই আহত হয়েছে।

জাজিরা হাইওয়ে থানার ওসি মো. নুরুল ইসলাম কালবেলাকে বলেন, ভোরে জাজিরার নাওডোবা এলাকায় ফরিদপুরের সালথা থেকে আসা একটি হায়েস গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এতে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১১

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১২

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৩

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৪

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৫

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৭

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৮

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৯

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X