শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৬:৩২ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৭:১৮ এএম
অনলাইন সংস্করণ

ভারতে পালানোর সময় সাবেক শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

বাগেরহাট সদর থানার সাবেক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন ওরফে দাতাল মনির। ছবি : সংগৃহীত
বাগেরহাট সদর থানার সাবেক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন ওরফে দাতাল মনির। ছবি : সংগৃহীত

ভারতে যাওয়ার সময় বাগেরহাট সদর থানার সাবেক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন ওরফে দাতাল মনিরকে গ্রেপ্তার করেছে বেনাপোলে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মনির হোসেন ভারতে যাওয়ার সময় তার পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করতে ইমিগ্রেশন পুলিশের কাছে পাসপোর্ট জমা দেন। কর্তৃপক্ষ পাসপোর্ট নিয়ে তার ডাটাবেজ যাচাই করে। এ সময় তার নামে বাগেরহাট সদর থানায় মামলা পাওয়া যায়। এ সময় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াছ হোসাইন মুন্সি বলেন, ভারতে গমনকালে প্রত্যেক যাত্রীকে যাচাই-বাছাই করে পাঠানো হয়। মনির হোসেনের পাসপোর্ট তেমনি যাচাই-বাছাইয়ে তার নামে মামলা পাওয়া যায়। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা ওসি মো. রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন যাত্রীকে ইমিগ্রেশন পুলিশ আটক করে থানায় দিয়েছে। তার নামে যেহেতু বাগেরহাট থানায় মামলা রয়েছে তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেগে এনবিসির সাক্ষাৎকার ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১০

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১১

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১২

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৩

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৪

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৫

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৬

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৯

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

২০
X