ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৬:১২ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৭:১৯ এএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফেনীর পরশুরামের বাঁশপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মিল্লাত হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১২টায় উপজেলার বাঁশপদুয়ায় এ ঘটনা ঘটে। নিহত মিল্লাত পৌর এলাকার বাশঁপদুয়া গ্রামের ইউছুফ মিয়ার ছেলে। আহত মো. আফছার (৩০) একই গ্রামের মৃত এয়ার আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, সীমানা পিলার অতিক্রম করে ভারতের ভেতরে ঢুকে পড়ায় বিএসএফ তাদের গুলি করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় দুজনকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পর মিল্লাত হোসেন মারা যান।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ইফতেখার হাসান ভূঁইয়া গুলিবিদ্ধ দুজনকে চিকিৎসা দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেনী বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন কালবেলাকে বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ কাজ চলমান আছে। কেন এবং কোন অবস্থার পরিপ্রেক্ষিতে এত রাতে শূন্য লাইন অতিক্রম করেছে তারা, বিষয়টি খতিয়ে দেখা হবে। পাশাপাশি বাংলাদেশি নিহতের ঘটনায় বিএসএফকে প্রতিবাদলিপি পাঠানো হবে। কোনো অবস্থাতেই বর্ডারে ফায়ারিং কাম্য নয়।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১০

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১১

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১২

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৩

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৪

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৫

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৬

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৭

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৮

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৯

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

২০
X