রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১২:২৮ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ভাইয়ের হাতে ভাই খুন, মা-ছেলে গ্রেপ্তার

গ্রেপ্তার মা-ছেলে। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার মা-ছেলে। ছবি : সংগৃহীত

রাজশাহীর পবায় ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২৬ জুলাই) ভোরে উপজেলার কয়রা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন মো. মেহেদী (২৪) ও তার মা পারভিন বেগম (৪০)। তারা উপজেলার আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা তারা।

এর আগে গত বৃহস্পতিবার চাপাতির কোপে গুরুতর আহত হয়ে মারা যান আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা আমিরুল মোমিন (৪০)। তিনি গ্রেপ্তার আসামি মেহেদীর সৎ চাচা ছিলেন। মেহেদীর বাবার নাম মিজানুর রহমান মিজু। খুনের ঘটনার পর থেকে তিনি পলাতক।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, মিজানুরের সঙ্গে তার সৎ ভাই আমিরুলের বিরোধ ছিল। গত ২১ জুলাই আমিরুলের দুটি পাতিহাঁস মিজানুরের ধানের জমিতে যায়। এ নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে মিজানুরসহ অন্য আসামিরা আমিরুলের বাড়ির সামনে গিয়ে গালিগালাজ করতে থাকেন। আমিরুল সেখানে গেলে তাকে হাঁসুয়া ও চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেন। তাকে বাঁচাতে তার ভাই গোলাম আজম এগিয়ে গেলে তাকেও কোপানো হয়। পরে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আমিরুলকে মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেগে এনবিসির সাক্ষাৎকার ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১০

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১১

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১২

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৩

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৪

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৫

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৬

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৯

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

২০
X