লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১২:১২ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৭:১৫ এএম
অনলাইন সংস্করণ

ভাতিজার লাঠির আঘাতে ফুপুর মৃত্যু

নিহতকে দেখতে এলাকাবাসীর ভিড়। ছবি : কালবেলা
নিহতকে দেখতে এলাকাবাসীর ভিড়। ছবি : কালবেলা

জমি-সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে ফুপু আছিয়া বেগমের (৮৫) মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একই পরিবারের আরও ৪ জন।

শনিবার (২৬ জুলাই) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবদা কৈমারী নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ফজলু মিয়ার স্ত্রী মিষ্টি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

জানা গেছে, ওই এলাকার মৃত আপার উদ্দিনের স্ত্রী বৃদ্ধা আছিয়া বেওয়ার ভাই মৃত সোলেমান ধন্দার ছেলে মতিয়ার রহমান (৪৫) ও আতিয়ার রহমান (৪০), ফজলে রাব্বি (৩৫), রেজাউল (২৮) ও ফজলু মিয়ার (২৫) সঙ্গে এক যুগ ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আছিয়ার বাড়ির পাশে নিজ দখলীয় জমিতে অভিযুক্তরা দলবল নিয়ে লাঠি ও দেশি অস্ত্রসহ এসে ট্রাক্টর দিয়ে চাষ শুরু করে। এ সময় বৃদ্ধা আছিয়া বেওয়া বাধা দিতে এলে অভিযুক্ত ভাতিজারা তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পেটাতে থাকে। একপর্যায়ে ওই বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান।

এদিকে বৃদ্ধাকে বাঁচাতে ছেলে দলিল মিয়া (৫৮), ছেলের স্ত্রী রুবি খাতুন (৪০), নাতি রবিউল ইসলাম ও আরিফুল ইসলাম এগিয়ে এলে তাদের লাঠি দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করা হয়। পরে এলাকাবাসী ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং নিহতের খবর থানায় জানায়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ সময় অভিযুক্ত ভাতিজা ফজলু মিয়ার স্ত্রী মিষ্টি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

আদিতমারী থানার ওসি আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত পলাতক ফজলু মিয়ার স্ত্রী মিষ্টি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১১

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১২

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৪

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৫

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৬

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৭

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৮

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৯

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

২০
X