কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৪:০৩ এএম
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৭:২৪ এএম
অনলাইন সংস্করণ

তেলবাহী ট্রাকের চাপায় ওয়ার্ড ছাত্রদল সভাপতিসহ নিহত ২

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে তেলবাহী একটি গাড়ির চাপায় মোটরসাইকেলে থাকা দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের একজন ছাত্রদলের স্থানীয় ওয়ার্ড শাখার সভাপতি। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী অক্সিজেন রোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট গ্রামের আব্দুল মালেকের ছেলে ও ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. আব্দুল আহাদ আরিফ (২০) এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে মো. জুয়েল (২৩)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, আরিফ ও জুয়েল মোটরসাইকেলে করে ভাটিয়ারী থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা ভুল করে ঢাকামুখী লেনে উল্টোপথে প্রবেশ করেন। হঠাৎ পেছন দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুই বন্ধু প্রাণ হারান।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই দুর্ঘটনায় ছাত্রদলের স্থানীয় নেতা আরিফ ও তার বন্ধু জুয়েল ঘটনাস্থলেই মারা যান।’

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমেন বলেন, ‘মোটরসাইকেল আরোহীরা উল্টোপথে চলাচল করছিলেন। এ সময় একটি তেলবাহী ট্রাক তাদের চাপা দিলে দুজন নিহত হন এবং আরও একজন আহত হয়েছেন।’

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্যরা তাদের অকালমৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও শোক প্রকাশ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X