সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৬, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২৫ ‎ ‎

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস-ড্রামট্রাক-মাইক্রোবাস ও সিএনজির চতুর্মুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

‎রোববার (৩১ মে) রাত ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ‎ ‎দুর্ঘটনায় নিহত নারীর নাম জারিয়া বেগম (৪৫)। তিনি সীতাকুণ্ডের জহুরুল আলমের স্ত্রী। ‎ ‎প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ‎ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকা অতিক্রমকালে বেপরোয়া গতিতে মহাসড়কে উঠা যাত্রীবাহী একটি মাইক্রোবাসকে পেছন থেকে সজোর ধাক্কা দেয়। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক পথচারী নারী বাসচাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের মাঝখানে থেমে গেলে একইমুখী একটি ড্রামট্রাক বাসটির পেছনে ধাক্কা দেয়। পরে ড্রামট্রাকটি সাইড করতে গিয়ে রাস্তার পূর্ব পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ড্রামট্রাকের পাশের মোহাম্মদী বেকারির ভেতরে আংশিক ঢুকে পড়ে। দুর্ঘটনায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারী নারী নিহত হওয়ার পাশাপাশি বাস-মাইক্রোবাস, সিএনজি অটোরিকশার যাত্রী ও পথচারীসহ ২৫ জন আহত হন। ‎ ‎দুর্ঘটনা পরবর্তীতে বার আউলিয়া হাইওয়ে পুলিশের সহায়তায় কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রেরণ করে। ‎‎ ‎বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, দুর্ঘটনা পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত সৌদিয়া পরিবহনের বাস, মাইক্রোবাস, সিএনজি রিকশা ও ড্রাম ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ‎

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা তদন্তে আরও সময় লাগবে, জানাল ভারতীয় কর্তৃপক্ষ

মার্কিন হামলায় মৃত্যুর আগে সুরেশ বলেছিলেন, ‘আমি নিরাপদে বাড়ি ফিরব’

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপে ডেকে ফিলিস্তিন ফুটবলপ্রধানকে ভিসা দেয়নি কানাডা-যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কাছাকাছি, খুলতে পারে হরমুজ প্রণালি

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি

‘ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা সাজালেন আত্মগোপনের নাটক

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু যুক্তরাষ্ট্রের 

১০

ট্রাম্পবিরোধী বিক্ষোভ মামলার সাবেক প্রসিকিউটরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

১১

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

১২

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১৩

ঐতিহাসিক লালদীঘির ময়দানে বিকেলে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

১৪

দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ 

১৫

বিশেষ শর্তে আমিরাত থেকে হাজার কোটি ডলার পাচ্ছে ইরান

১৬

বিশ্বকাপে বাংলাদেশের ছোঁয়া, উদ্বোধনী আয়োজনে সঞ্জয়ের পোশাকে মুগ্ধতা

১৭

মারা গেলেন জামায়াত নেতা

১৮

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

১৯

১৩ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X