মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় নিহত কালধারার প্রকাশক শাহ আলম নিপু

লেখক, গবেষক, সাংস্কৃতিক সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু। ছবি : সংগৃহীত
লেখক, গবেষক, সাংস্কৃতিক সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু। ছবি : সংগৃহীত

লেখক, গবেষক, সাংস্কৃতিক সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে শুক্রবার (১ আগস্ট) রাতে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। মহিউদ্দিন শাহ আলম নিপু মিরসরাই উপজেলার মিরসরাই সদর (৯ নম্বর) ইউনিয়নের জোড়পুনি গ্রামের কাদির বক্স ভূঁইয়া বাড়ির মৃত মোহাম্মদ ওয়াজি উল্লাহর ছেলে।

শাহ আলম নিপু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাবেক সভাপতি, মিরসরাই এডুকেশন সোসাইটি চট্টগ্রামের উপদেষ্টা, সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি, আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশের সাবেক গভর্নর, মিরসরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রামের উপদেষ্টা, কালধারার প্রকাশক।

জানা গেছে, শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শেষে রিকশাযোগে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে দ্রুতগতির মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে উদ্ধার করে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত শাহ আলম নিপুর ছেলে নাফিজ সাদেকিন বলেন, বাবা ঢাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যান। শনিবার রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদে প্রথম জানাজা এবং রোববার (৩ আগস্ট) সকাল ১১টায় গ্রামের বাড়ি মিরসরাইয়ের মিঠাছরা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে মহিউদ্দিন শাহ আলম নিপুর মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, মিরসরাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X