সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু

নিহত মুয়াজ্জিন বুলু। ছবি : সংগৃহীত
নিহত মুয়াজ্জিন বুলু। ছবি : সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে ফজরের আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুলু (৫০) নামের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

রোববার (২ আগস্ট) ভোরে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মুয়াজ্জিন বুলু পৌরসভার বৈলগ্রাম উত্তরপাড়ার মৃত আছিমুদ্দিনের ছেলে।

প্রাপ্ত তথ্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুলু মিয়া দীর্ঘ ১৬ বছর ধরে বৈলগ্রাম উত্তরপাড়ার একটি ওয়াক্তিয়া মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিদিনের মতো রোববার ভোরেও বুলু ফজরের নামাজের আজান দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে যাচ্ছিলেন। প্রথিমধ্যে রাস্তার ওপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পানিতে পড়ে থাকা পানিতে পা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুয়াজ্জিন বুলুর।

স্থানীয়রা দেখার পর পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম কায়সার রেজা কালবেলাকে জানান, যে তার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেই তার না দিয়ে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। ভারি বৃষ্টির কারণেই মূলত তারটি ছিঁড়ে যাওয়ার ফলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজহারুল ইসলাম কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X