লাতিফুল সাফি, তারাগঞ্জ (রংপুর)
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০২:০৩ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৭:৪২ এএম
অনলাইন সংস্করণ

সাফল্যে তারাগঞ্জ, সেরা ইউএনও রুবেল রানা

রংপুরের তারাগঞ্জ উপজেলা কমপ্লেক্স।  ছবি: প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জ উপজেলা কমপ্লেক্স। ছবি: প্রতিনিধি

রংপুর বিভাগের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা। জাতীয় জরিপে সারা দেশের মধ্যে উপজেলাটি দ্বিতীয় স্থান অর্জন করেছে, আর এই সাফল্যের মূল কারিগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুবেল রানা। তার অনন্য নেতৃত্ব ও সমন্বিত কার্যক্রমের ফলে উপজেলা প্রশাসন এ সাফল্য অর্জন করে।

স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেল ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন’ কার্যালয় এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের যৌথ মূল্যায়ন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে তারাগঞ্জ উপজেলায় নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১৩৩ দশমিক ৪০ শতাংশ অর্জিত হয়েছে। জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা (১৩৫ দশমিক ২২ শতাংশ) এবং তৃতীয় হয়েছে একই জেলার সীতাকুণ্ড উপজেলা।

তথ্য অনুসারে, এটি শুধু পরিসংখ্যানগত অগ্রগতি নয়; বরং স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন সচিব, গ্রাম পুলিশ, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এবং উপজেলা প্রশাসনের সক্রিয় অংশগ্রহণের ফল।

নিবন্ধন কার্যক্রম সফল করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং, পুরস্কারভিত্তিক প্রতিযোগিতা, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, স্কুল-কলেজে সচেতনতামূলক প্রচার এবং অনলাইন প্ল্যাটফর্মে নিবন্ধনের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা বলেন,

এই অর্জন কেবল আমার বা উপজেলা প্রশাসনের একার নয়—এটি পুরো তারাগঞ্জবাসীর সম্মিলিত প্রয়াসের ফল। ইউনিয়ন চেয়ারম্যান, উদ্যোক্তা, গ্রাম পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে সকলে যেন একসাথে কাজ করে, সেটাই প্রত্যাশা।

তিনি আরও বলেন,

এই অভাবনীয় সাফল্য দেশের অন্যান্য উপজেলার জন্য একটি অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X