মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

নদীতে গোসলে নেমে এক শিশুর মৃত্যু, নিখোঁজ ২ 

নিখোঁজদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে। ছবি : কালবেলা
নিখোঁজদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে। ছবি : কালবেলা

বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনা ও গজারিয়া নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) ভোর থেকে নিখোঁজদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত শিশু আবিদা ইসলাম (৬) উপজেলার চরএককরিয়া ইউনিয়নের কোলচর এলাকার বাদশা দেওয়ানের মেয়ে এবং শান্তিরহাট ফোরকানিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল। অন্য নিখোঁজ দুজন হলো একই ইউনিয়নের উত্তর দাদপুরচর এলাকার আ. রশীদ দেওয়ানের ছেলে তাহসিন দেওয়ান (৬) এবং শহীদ বিশ্বাসের ছেলে রেজাউল করিম (৭)। উভয় স্থানীয় কেরাতুল কোরআন মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

নিহত শিশু আবিদার বড় বোন আয়েশা বেগম বলেন, আমার ছোট বোন সবসময় আমাদের সঙ্গে গজারিয়া নদীতে গোসল করত। আজ আমাদের অগোচরে একা গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে আমাদের সংবাদ দেয়। ততক্ষণে আমার বোন আর জীবিত নেই।

নিখোঁজ রেজাউল করিমের মা মোসা. রুমানা বেগম জানান, ঘটনার দিন আমার ছেলে মাদ্রাসা থেকে পরীক্ষা শেষ করে দুপুর ১২টার সময় বাড়িতে আসেন। এ সময় ছেলে আমাকে বলেন মা আমি নদী থেকে গোসল করে এসে ভাত খাবো। তুমি ভাত রেডি করে রাখো। ছেলের জন্য ভাত রেডি করে অপেক্ষায় থাকেন। একপর্যায়ে ছেলের দেরি দেখে মা খুঁজতে বের হন।

ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আলী আশরাফ জানান, ৯৯৯-এ নম্বরে কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বরিশাল ডুবুরিকে অবগত করেন। তার ধারণা, ওই শিশুরা সাঁতার না জানার কারণে পা পিছলে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায়। সেখানে তীব্র স্রোত থাকায় দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. ফখরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X