কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১১:২৪ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বায়ুদূষণ নিয়ন্ত্রণে ঢাকা মহানগরী থেকে পুরনো বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ প্রভৃতি মোটরযান অপসারণ করবে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিআরটিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা মহানগরী থেকে পুরনো বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যান প্রভৃতি মোটরযান অপসারণ করা হবে। বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকার ঢাকা মহানগরী থেকে এসব মোটরযান অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

আরও বলা হয়, ‘এই সিদ্ধান্ত বাস্তবায়নে মে মাস থেকে ২০ বছরের বেশি পুরনো বাস, মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরোনো ট্রাক, কাভার্ড ভ্যান প্রভৃতি মালবাহী মোটরযান ঢাকা মহানগরী থেকে অপসারণ করতে হবে।’

এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্তভাবে কামনা করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলেও রাজধানী থেকে পুরনো যানবাহন সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে তখন বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মালিকরা। এবারও তারা সাড়া দিচ্ছেন না। ফলে অন্তর্বর্তী সরকার সড়কে শৃঙ্খলা ফেরাতে কতটুকু সফল হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

সড়ক পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, পুরনো যানবাহন উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের মূল দায়িত্ব পরিবহন মালিকদেরই দেওয়া হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে, ঢাকাসহ সারা দেশে চলাচলকারী ৭৫ হাজারের বেশি বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংক লরির আয়ুষ্কাল পেরিয়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে, পুরনো এসব যানবাহন সড়কে দুর্ঘটনা বাড়াচ্ছে এবং পরিবেশ দূষণ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X