মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

ছয় মাসেও আকাশের মরদেহ আনতে পারেনি পরিবার

নুর মোহাম্মদ আকাশ। ছবি : সংগৃহীত
নুর মোহাম্মদ আকাশ। ছবি : সংগৃহীত

কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার আন্দিকোট ইউনিয়নের সোনারামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ আকাশ। অভাবের সংসারে বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে ২০২৪ সালের অক্টোবর মাসে সৌদি আরবে পাড়ি জমান তিনি।

সৌদি আরবের জিয়াদ এলাকায় একটি পেট্রল পাম্পে কাজ পায় আকাশ। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সেই পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুনে মারা যান আকাশ। যে বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে আকাশ অল্প বয়সে প্রবাসে পাড়ি দিয়েছিল তাদের দুঃখের অথৈ সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি।

দুর্ঘটনায় আকাশের মৃত্যুর ৬ মাস পেরিয়ে গেলেও এখনও লাশটি দেশে আনতে পারেনি পরিবার। তার লাশ সৌদি আরবের জিয়াদ এলাকায় একটি হাসপাতালে রয়েছে বলে জানিয়েছে পরিবার।

আকাশের বাড়িতে গিয়ে দেখা গেছে, মা সাহিদা বেগম ছেলের ছবি ও কাপড়চোপড় হাতে নিয়ে বিলাপ করেছেন। তার আহাজারি যেন থামছে না। আহাজারিতে ভারী হয়ে উঠছে আকাশ। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষাও খুঁজে পাচ্ছে না প্রতিবেশী ও স্বজনরা।

মা সাহিদা বেগম বলেন, আমার আকাশ আমার কষ্ট দূর করতে বিদেশ গেছে। আমার কলিজা আমারে রাইখা চইলা গেছে। আপনারা আমার কলিজার লাশটা আইনা দেন, আমি তারে বুকে জড়াইয়া ধইরা মাটি আমার বুকটা শান্তি করমু।

আকাশের বাবা রফিকুল ইসলাম সরকার বলেন, ৯ মাস আগে আমার ছেলেটা বিদেশ গেছে। ৩ মাসের মধ্যেই সে মারা গেছে। ৬ মাস হয়ে গেল লাশটা আনতে পারি নাই। সরকারের কাছে দাবি, আমার আকাশের লাশটা দেশে আনার ব্যবস্থা করেন।

আন্দিকোট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নোয়াব আলী সরকার বলেন, ছয় মাস আগে সৌদি আরবে পেট্রল পাম্পে আগুন লেগে আকাশ মারা যায়। এখনো তারা লাশটি দেশে আনতে পারে নাই৷ লাশ আনার মতো সামর্থ্য তাদের নাই। তাই সরকারি খরচে তার মরদেহটি দেশে আনার ব্যবস্থা করতে সরকারের কাছে অনুরোধ।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান বলেন, ঘটনাটি আমাকে আগে জানানো হয়নি। আজকে জানলাম, পরিবারের সদস্যরা লিখিত আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X