মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ ৩ যুবক আটক  

যৌথ বাহিনীর অভিযানে আটক তিন যুবক। ছবি : কালবেলা
যৌথ বাহিনীর অভিযানে আটক তিন যুবক। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ ৩ যুবককে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় কয়েকটি দেশীয় অস্ত্র, টাকা ও একটি পিস্তলের ম্যাগাজিনও উদ্ধার করা হয়

শুক্রবার (৮ আগস্ট) রাতে লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত আহম্মদ ফারুক রবিন ও আহম্মদ আল আরেফিন রিমন পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মনির হোসেন মেম্বারের ছেলে এবং আহসান আহম্মেদ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বাঞ্চানগর এলাকার তোফায়েল আহম্মদের ছেলে।

সেনাবাহিনী জানায়, অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ২টি এলজি পিস্তল, ৩টি রামদা, ৫টি চাকু, একটি পিস্তলের ম্যাগাজিন, ২টি গুলি, ৮৩ পিস ইয়াবা, একসেট সেনাবাহিনীর ইউনিফর্ম, নগদ ৩৬ হাজার টাকা, মাদকের ব্যবসার হিসাবের ৪টি খাতা, এক বান্ডেল ইয়াবা প্যাকেট করার ফুয়েল উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। আটকদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অস্ত্রগুলো দিয়ে তারা মানুষকে ভয়ভীতি দেখাত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X