দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাসিড দিয়ে স্ত্রীর ঠোঁট ঝলসানোর অভিযোগে স্বামী গ্রেপ্তার

গ্রেপ্তার মিঠু ইসলাম। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার মিঠু ইসলাম। ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌতুকের দাবিতে অ্যাসিড দিয়ে স্ত্রীর ঠোঁট ঝলসানোর অভিযোগে মিঠু ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (৮ আগস্ট) রাতে অভিযান চালিয়ে উপজেলার হাজিপ্রধানপাড়া মোস্তফাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ৫ আগস্ট ভুক্তভোগী মোছা. লিমা আক্তার (১৯) তার স্বামীকে প্রধান আসামি করে শ্বশুর, শাশুড়ি ও ননদের নাম উল্লেখ করে দেবীগঞ্জ থানায় মামলা করেন।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দেড় বছর আগে পারিবারিকভাবে লিমার বিয়ে হয় মিঠু ইসলামের সঙ্গে। বিয়ের সময় নগদ চার লাখ টাকা ও এক ভরি স্বর্ণালংকার যৌতুক হিসেবে দেওয়া হয়। বিয়ের পর থেকেই স্বামী মাদকাসক্ত হওয়ায় এবং নানা অজুহাতে লিমাকে শারীরিক নির্যাতন করতেন। নির্যাতনের মাত্রা বাড়তে থাকায় দুই মাস আগে তিনি বাবার বাড়ি চলে যান। পরে স্বামী মিঠু আর নির্যাতন করবেন না বলে প্রতিশ্রুতি দিয়ে তাকে আবার শ্বশুরবাড়িতে নিয়ে যান। কিন্তু ফিরে যাওয়ার পর নির্যাতন আরও বেড়ে যায়।

আরও জানা গেছে, গত ২ আগস্ট রাতে মিঠু ইসলাম, শ্বশুর মফিজুল ইসলাম, শাশুড়ি রুবি বেগম ও ননদ বিউটি আক্তার মিলে লিমাকে লোহার রড দিয়ে পেটান এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। একপর্যায়ে মিঠু নতুন একটি ভ্যাসলিনের কৌটা এনে দেন। এটি ঠোঁটে লাগাতেই তীব্র জ্বালাপোড়া ও ক্ষত হতে শুরু করে।

ভুক্তভোগী লিমার দাবি, পরিকল্পিতভাবে ওই ভ্যাসলিনে অ্যাসিড মিশিয়ে পুরো মুখ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনার পর মিঠু দরজা বন্ধ করে পালিয়ে যান। পরদিন সকালে লিমা বাবার বাড়ি ফিরে আসেন। স্থানীয় চিকিৎসকের প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে ৪ আগস্ট বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, লিমার মুখের ক্ষত কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে হয়ে থাকতে পারে।

দেবীগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, শুক্রবার রাতে মামলার প্রধান আসামি মিঠু ইসলামকে গ্রেপ্তার করা হয়। আইনিপ্রক্রিয়া শেষে শনিবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১০

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১২

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৩

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৪

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৫

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৬

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৭

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৮

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৯

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

২০
X