রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৬:২৬ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে পালানোর সময় দীপু মনির ভাগনে গ্রেপ্তার

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন। ছবি : কালবেলা
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন। ছবি : কালবেলা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনকে আটক করেছে স্থানীয়রা। এ সময় তিন মানবপাচারকারী দালালকেও আটক করা হয়।

শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জেলেপোতা গ্রামের ক্লাব মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার রিয়াজ উদ্দিন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাগনে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) অবৈধভাবে ভারতে পালানোর জন্য রিয়াজ উদ্দিন মহেশপুর উপজেলার পিপুল বাড়িয়া গ্রামের দালাল ভজের আলীর কাছে পৌঁছান। এ সময় দালাল চক্রের সদস্যরা তাকে জিম্মি করে কয়েক ধাপে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা দিতে ব্যর্থ হলে দুদিন ধরে তাকে আটক রেখে হত্যার হুমকিও দেয়।

শনিবার ভোরের দিকে মোটরসাইকেলে করে তাকে শহরে নেওয়ার সময় সুযোগ পেয়ে রিয়াজ উদ্দিন লাফিয়ে পড়ে চিৎকার শুরু করেন। তার ডাক শুনে স্থানীয়রা এগিয়ে এসে মোটরসাইকেলে থাকা দুই দালালসহ রিয়াজকে আটক করে।

এ সময় খবর পেয়ে দালাল চক্রের অন্যতম সদস্য ভজের আলী, বিজিবি সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে এসে আটকদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ জনতা তাকেও আটক করে। পরে বিজিবি সদস্যরা আটক দালালদের নিতে চাইলে স্থানীয়রা বাধা দেন এবং থানা পুলিশে খবর দেন। পরে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিয়াজ উদ্দিন ও তিন দালালকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় শ্যামকুড় ইউপি সদস্য তরিকুল ইসলাম বলেন, দালালরা রিয়াজকে মাঠের মধ্যে রাস্তা দিয়ে মোটরসাইকেলে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে। পরে আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন জানান, দালালরা তাকে তিনদিন ধরে আটকে রেখেছে। তার কাছে থাকা ৩ লাখ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড নিয়ে গেছে। ঘটনাটি আমি পুলিশকে জানালে তারা এসে থানায় নিয়ে যায়।

মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন কালবেলাকে বলেন, মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনসহ তিন দালালকে থানায় নিয়ে আসা হয়েছে। রিয়াজের নামে ঢাকার যাত্রাবাড়ী ও ভাটোরা থানায় হত্যা ও চাঁদাবাজির দুটি মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১০

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১১

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১২

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৩

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৪

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৫

ব্রাজিলের সামনে এবার মিসর

১৬

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৭

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৮

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৯

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

২০
X