নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৫:৪১ এএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৭:৩১ এএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে হাসপাতাল থেকে নবজাতক চুরি

ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল। ছবি : কালবেলা
ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল। ছবি : কালবেলা

নরসিংদীতে হাসপাতাল থেকে এক দিন বয়সী নবজাতক চুরির ঘটনা ঘটেছে। রোববার (১০ আগস্ট) দুপুরে পৌর এলাকার বাসাইল এলাকায় ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি x অব্যবস্থাপনার কারণেই এই চুরির ঘটনা ঘটেছে। হাসপাতালে কারা আসে, কারা যায় তার কোনো খেয়ালই রাখে না তারা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পরিবারের উপস্থিতেই এই ঘটনা ঘটেছে। এখানে তাদের কোনো গাফিলতি ছিল না।

হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বজনরা জানান, শনিবার বিকেলে শিবপুর উপজেলার বাড়ৈআলগি এলাকার সিএনজিচালক শরিফ মিয়ার স্ত্রী মিথিলা ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে অস্ত্রোপাচারের মাধ্যমে ছেলেসন্তানের জন্ম দেয়। রোববার দুপুরে হাসপাতালের কেবিনে শিশুর মা অচেতন অবস্থায় শুয়ে ছিলেন, আর পরিবারের সদস্যরা বাইরে থাকার সুযোগে নবজাতকটি নিখোঁজ হয়। পরে হাসপাতালে নবজাতকের সন্ধানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এরপর খবর দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, বোরকা পরিহিত অপরিচিত এক নারী আঁচলের নিচে করে কিছু একটা নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, ওই নারী নবজাতকটি চুরি করে নিয়ে গেছে।

নবজাতকের পিতা শরিফ মিয়া জানান, দুপুরে আমার স্ত্রী, আমি ও আমার শাশুড়ি কেবিনে ছিলাম। হঠাৎ একজন অপরিচিত নারী আমাদের কেবিনে আসে এবং আমাদের সঙ্গে কথা বলতে থাকে। আমার বড় সন্তান কান্নাকাটি করায় আমি তাকে নিয়ে বাইরে বের হই। পরে শুনতে পারি আমার সন্তান নিখোঁজ। পরে কেবিনে গিয়ে আমার শাশুড়ির কাছে জানতে পারি যে, তিনি যখন ওয়াশরুমে ছিলেন এই সুযোগে ওই নারী বাচ্চাটি নিয়ে পালিয়ে যায়। এ সময় আমার স্ত্রী অচেতন অবস্থায় ঘুমিয়ে ছিল।

তিনি আরও বলেন, হাসপাতাল থেকে এক দিনের নবজাতককে কেউ বাইরে নিয়ে যাবে, আর হাসপাতাল কর্তৃপক্ষ কিছুই বলবে না সেটা কী করে হয়। এখানে এটাই প্রমাণ করে এ চুরির সঙ্গে হাসপাতালের লোকজনই জড়িত। আর যদি জড়িতই না থাকত তবে এক দিনের নবজাতককে কোথায় নিয়ে যাচ্ছে, সেটা কেন জিজ্ঞাস করেননি এবং আমার স্ত্রীর নাম-পরিচয়ও কীভাবে জানল।

হাসপাতালের প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান জানান, মিথিলার নাম নিয়ে স্বজনের পরিচয়ে একটি মহিলা ঢুকে। তখন রোগীর পরিবারের লোকজনও সেখানে উপস্থিত ছিল। এর পরই নবজাতকটি নিখোঁজ হয়ে যায় বলে জানান রোগীর স্বজনরা। সিসিটিভির ফুটেজে বিষয়টি সম্পর্কে আঁচ করা যায়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, একটি নবজাতক চুরি ঘটনায় হাসপাতালে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। নবজাতকটি উদ্ধারের চেষ্টায় পুলিশ কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যেই নবজাতক উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১০

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১১

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১২

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৩

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৪

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৫

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৬

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৭

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৮

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৯

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

২০
X