নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

গণসংবর্ধনায় যাওয়ার পথে বিএনপির গাড়িবহরে হামলা

নরসিংদীতে গণসংবর্ধনায় যাওয়ার পথে বিএনপির গাড়িবহর হামলার শিকার হয়েছেন। ছবি : কালবেলা
নরসিংদীতে গণসংবর্ধনায় যাওয়ার পথে বিএনপির গাড়িবহর হামলার শিকার হয়েছেন। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে নরসিংদীতে হামলার শিকার হয়েছেন কিশোরগঞ্জ থেকে আসা দলটির নেতাকর্মীরা।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৩টার দিকে নরসিংদী জেলার শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে নেতাকর্মীদের বহনকারী বাসটি রাজধানীর পূর্বাচলের দিকে যাওয়ার সময় আমতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় বাসটি ভাঙচুর করা হয় এবং চালককে মারধর করে গুরুতর আহত করা হয়। আহত চালককে দ্রুত উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ তার ফেসবুক পোস্টে অভিযোগ করেন, ‘নরসিংদীর শিবপুর উপজেলার আমতলা এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হঠাৎ করে তাদের গাড়িবহরে হামলা চালায়।’ তিনি বলেন, ‘হামলায় গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুহিনর মিয়া বলেন, মহাসড়কে বাসের ওপর হামলার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে যায়। এসময় আহত বাসচালককে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে হেলপার ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পারি, বাসটি কিশোরগঞ্জ থেকে বিএনপির নেতাকর্মীদের নিয়ে ঢাকায় যাচ্ছিল।

তিনি জানান, নরসিংদীর মনোহরদী উপজেলার ড্রেনের ঘাট এলাকায় একটি পিকআপ ভ্যানের চালকের সঙ্গে তারা তর্কে জড়ায়। পরে শিবপুরের আমতলা এলাকায় এসে ওই পিকআপ ভ্যানের চালক ও তার সহযোগীরা বাসটি আটকে হামলা ও ভাঙচুর চালায়। এতে চালকসহ কয়েকজন যাত্রী কাচের টুকরায় আহত হয়েছে।

এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কেউ জড়িত আছে কি না এমন প্রশ্নে ওসি মো. কুহিনর মিয়া বলেন, ‘এ বিষয়ে ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১০

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১১

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১২

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৩

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৫

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৬

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৭

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৮

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৯

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

২০
X