সিলেট ব্যুরো
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৫:৩৬ এএম
অনলাইন সংস্করণ

সিলেট-ঢাকা মহাসড়কে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

যাত্রী ছাউনি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ। ছবি : সংগৃহীত
যাত্রী ছাউনি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ। ছবি : সংগৃহীত

সিলেটে মসজিদের সামনে যাত্রী ছাউনি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পাপড়ি রেস্টুরেন্ট ও চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

শুক্রবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজারে মসজিদের যাত্রী ছাউনি নিয়ে কথা-কাটাকাটির জেরে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতা এবং পাপড়ি রেস্টুরেন্টের মালিক জুবায়ের আহমদ লিটনের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। শুক্রবার রাতে লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ড্রেন নির্মাণকাজ চলাকালে যাত্রী ছাউনি ভাঙা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান কালবেলাকে বলেন, মসজিদের সামনে যাত্রী ছাউনি নিয়ে বিএনপি নেতা আমিনুর ও লিটনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন ও চারটি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে।

তিনি আরও বলেন, আমরা সংবাদ পেয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এ ঘটনায় আমরা দুজনকে আটক করেছি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১১

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১২

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৩

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৪

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৫

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৬

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৭

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৮

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৯

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

২০
X